গ্রামোন্নয়নমন্ত্রক
সরস মেলা
प्रविष्टि तिथि:
04 AUG 2026 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ আগষ্ট , ২০২৬
ই-সরস প্ল্যাটফর্মকে নতুন করে ঢেলে সাজিয়ে তা চালু করেছে মন্ত্রক। এসএইচজি পণ্যগুলির ক্ষেত্রে ডিজিটাল বিপণনের জন্য এই মঞ্চ নিবেদিত। এছাড়াও এই মঞ্চের মাধ্যমে সরাসরি বিক্রিতে উৎসাহদান করা হচ্ছে। সেইসঙ্গে এসএইচজি'র তৈরী পণ্য, অন্য ই-কমার্স মঞ্চের মাধ্যমে যাতে বিপণনজাত হয় তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক এসএইচজি / এফপিওগুলির বিস্তারিত নথিভুক্তিকরণ হয়েছে। ফ্লিপকার্ট, আমাজন, মিশোর মতো ই-কমার্স মঞ্চগুলির সুযোগ কাজে লাগানো হচ্ছে।
মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত রাজ্য গ্রামীণ আজীবিকা মিশন বছরে কম করে দুটি সরস মেলা নিজেদের রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজন করতে পারবে। ২০২৫-২৬ অর্থ বছরে ৪ টি জাতীয় স্তরের মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাগুলিতে মোট বিক্রয়ের পরিমাণ ৩৫ কোটি ৭৩ লক্ষ টাকা।
ই-সরস মঞ্চটি একটি ডিজিটাল বিপণন মঞ্চ। দীনদয়াল উপাধ্যায় যোজনা- জাতীয় গ্রামীণ আজীবিকা মিশনের অধীনে গ্রামোন্নয়ন মন্ত্রক এটিকে গড়ে তুলেছে। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে তা গড়ে তোলা হয়েছে।
মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী, গ্রামীণ শিল্পী এবং উৎপাদকদের নিজেদের উৎপাদিত পণ্য জাতীয় স্তরে বাজারজাত যাতে করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এসএইচজি-র সঙ্গে যুক্ত মহিলাদের ডিজিটাল মঞ্চে বিপণনের প্রশিক্ষণ, তাদের তৈরি পণ্যের ব্র্যান্ডিং, প্যাকেজিং, পণ্যের ছবি, মূল্য নিরূপণ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষিত করা হয়ে থাকে।
মন্ত্রক নিয়মমাফিক ই-সরস মঞ্চের সাফল্য এবং তাদের বিপণনগত উদ্যোগের পর্যালোচনা করে। তবে এই জাতীয় উদ্যোগের মধ্যে দিয়ে স্পষ্টতই প্রতীয়মান যে মহিলা পরিচালিত এসএইচজিগুলির সঙ্গে বাজারের সংযোগ ব্যবস্থা যথেষ্ঠ উন্নত হয়েছে। স্থানীয় বাজারের বাইরেও ডিজিটাল চ্যানেলের মারফৎ বা সরাসরি উপস্থিত থেকে বিপণনের সুযোগ সম্প্রসারিত হচ্ছে। সরস মেলার মাধ্যমে এসএইচজিগুলির প্রত্যক্ষ বিপণনের সুযোগ, বিভিন্ন প্রতিষ্ঠান ও খুচরো বিক্রেতাদের সঙ্গে নিয়মিত আলোচনার সুযোগ ছাড়াও পণ্যের দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ায় ই-সরস সারা বছর ধরে অনলাইন বাজারের সুযোগ গড়ে দিচ্ছে।
লোকসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেমাসানি।
SC/AB/SG
(रिलीज़ आईडी: 2294431)
आगंतुक पटल : 8