প্রধানমন্ত্রীর দপ্তর
ব্রোঞ্জ পদক জয়ের জন্য সেলভা প্রভু থিরুমারানকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন
प्रविष्टि तिथि:
02 AUG 2026 12:49AM by PIB Agartala
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ জাম্প ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় সেলভা প্রভু থিরুমারানকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সেলভা প্রভু থিরুমারান তাঁর ব্যক্তিগত সেরা জাম্পের মাধ্যমে এই পদকটি অর্জন করেছেন।
শ্রী মোদী এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“সেলভা প্রভু থিরুমারানকে নিয়ে গর্বিত, যিনি ব্যক্তিগত সেরা জাম্পের মাধ্যমে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁকে অভিনন্দন। আগামী দিনের প্রচেষ্টায় তিনি আরও সাফল্য অর্জন করুন।
#CWG2026”
(रिलीज़ आईडी: 2293666)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam