উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
সমন্বিত জনজাতি উন্নয়ন সংস্থার আওতাধীন এলাকার উন্নয়ন
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:30PM by PIB Agartala
নয়াদিল্লী, ৩০ জুলাই ২০২৬:
লোকসভার টেবিলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জুয়াল ওরামের বিবৃতি:
সমন্বিত জনজাতি উন্নয়ন সংস্থা (আইটিডিএ)-র আওতাধীন এলাকার উন্নয়ন
কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী শ্রী জুয়াল ওরাম আজ লোকসভার টেবিলে সমন্বিত জনজাতি উন্নয়ন সংস্থা-র আওতাধীন এলাকার উন্নয়ন সংক্রান্ত একটি বিবৃতি পেশ করেছেন।
কেন্দ্রীয় সরকার জনজাতি বিষয়ক মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে আইটিডিএ/আইটিডিপি এলাকার উন্নয়নে সহায়তা প্রদান করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল— সংবিধানের অনুচ্ছেদ ২৭৫(১)-এর অধীনে অনুদান, প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা /রাজ্য জনজাতি উপ-পরিকল্পনা (, পিএম-জনমন, ধরতি আবা - জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান , একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, বিভিন্ন বৃত্তি প্রকল্প এবং জনজাতি জীবিকা উন্নয়ন কর্মসূচি।
সংবিধানের অনুচ্ছেদ ২৭৫(১)-এর অধীনে প্রদত্ত অনুদানের লক্ষ্য হল শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি পূরণ করা। এছাড়া, আইটিডিএ/আইটিডিপি-গুলি এই প্রকল্পগুলির সমন্বয় সাধন এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষেত্র-স্তরের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
উপরোক্ত প্রকল্পগুলির আওতায় বরাদ্দ অর্থ সাধারণত রাজ্যভিত্তিক এবং প্রকল্পভিত্তিকভাবে প্রদান করা হয়; প্রতিটি আইটিডিএ/আইটিডিপি এলাকার জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দ করা হয় না। অনুমোদিত প্রস্তাব, তহবিলের প্রাপ্যতা, অর্থ ব্যবহারের শংসাপত্র এবং সংশ্লিষ্ট প্রকল্পের নির্দেশিকা মেনে চলার ভিত্তিতে অর্থ ছাড় করা হয়।
গত পাঁচ বছরে এই প্রকল্পগুলির আওতায় ত্রিপুরায় কত অর্থ বরাদ্দ ও ছাড় করা হয়েছে, তার রাজ্যভিত্তিক বিবরণ এ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হস্তক্ষেপের বাস্তবায়ন নিয়মিতভাবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠক, সরজমিনে পরিদর্শন, প্রকল্পভিত্তিক ড্যাশবোর্ড, আর্থিক অগ্রগতি প্রতিবেদন এবং ফলাফলভিত্তিক পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা করা হয়। এছাড়া, ২০২৬ সালের ৩ জুন আইটিডিএ ও আইটিডিপি-গুলির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সমন্বিত পরিকল্পনা এবং তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছে দেওয়ার কার্যকারিতা মূল্যায়নের লক্ষ্যে "ন্যাশনাল কনক্লেভ অন স্ট্রেংদেনিং অব আইটিডিএ অ্যান্ড আইটিডিপি"-এর আয়োজন করা হয়। ওই বৈঠকের আলোচনায় জনবল বৃদ্ধি, সমন্বিত পরিকল্পনা, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার, জনজাতি সম্প্রদায়ের অংশগ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং আইটিডিএ/আইটিডিপি-গুলিকে প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রে অধিক ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সরকার আইটিডিএ এলাকাগুলিতে সমন্বিত উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কাজ করছে—
- সড়ক, আবাসন, পানীয় জল, বিদ্যুৎ, মোবাইল সংযোগ এবং অন্যান্য মৌলিক পরিকাঠামো— ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, পিএম-জনমন এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে।
- একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, ছাত্রাবাস, বৃত্তি এবং অন্যান্য শিক্ষাসুবিধার প্রতিষ্ঠা ও সম্প্রসারণ।
- স্বাস্থ্য পরিষেবা, যার মধ্যে রয়েছে মোবাইল মেডিক্যাল ইউনিট, স্বাস্থ্য পরীক্ষা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন।
- কৃষি, উদ্যানপালন, ক্ষুদ্র বনজ পণ্য, বন ধন বিকাশ কেন্দ্র, জনজাতি উদ্যোগ এবং বাজার সংযোগের উন্নয়ন।
- দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জীবিকা প্রশিক্ষণ, যা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
- সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব এবং নির্ধারিত মানদণ্ডের সঙ্গে তার সামঞ্জস্যের ভিত্তিতে আইটিডিএ/আইটিডিপি-এর সৃষ্টি, পুনর্গঠন বা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হয়।
পিএম আদি আদর্শ গ্রাম যোজনা -এর আওতায় বরাদ্দ ও অনুমোদনপ্রাপ্ত তহবিলের বিবরণ:
ত্রিপুরায়, মোট ৩৭৫ টি গ্রাম, পিএম আদি আদর্শ গ্রাম যোজনার অন্তর্ভুক্ত। মোট ভিডিপি অনুমোদন প্রাপ্ত গ্রামের সংখ্যা ৩৪৪। ২০২১-২২ এ অনুমোদনপ্রাপ্ত অর্থের পরিমাণ ৬৩১.৭৮ লক্ষ টাকা, ২২-২৩ এ ৯০৪.৪৮ লক্ষ টাকা, ২৩-২৪ এ ২৭৩৭.২৩ লক্ষ টাকা, ২৪-২৫ এ ০.০০ টাকা, ২৫-২৬ এ ০.০০ টাকা।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2291883)
आगंतुक पटल : 4