আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

টিআরআইএফইডি-র মাধ্যমে জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষজনের উৎপাদিত পণ্য ক্রয়

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশনের আওতায় ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (টিআরআইএফইডি)-এর মাধ্যমে জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষজনের উৎপাদিত পণ্য ক্রয় এবং তাঁদের জীবিকা নিশ্চিত করায় সরকার উদ্যোগী। লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে। হস্তশিল্প সামগ্রী, তাঁতশিল্প সামগ্রীর পাশাপাশি বনজ পণ্য ক্রয়ের ক্ষেত্রেও এই নীতি কার্যকর রয়েছে। এইসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ১১৫টি খুচরো বিপণন কেন্দ্র এবং প্রদর্শনী ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে টিআরআইএফইডি।

২০২১-২২-এ এই প্রকল্পের আওতায় সরকারের ক্রয়ের মোট মূল্যমান ছিল ২,৯০০.৩৩ লক্ষ টাকা, বিক্রয়ের মোট মূল্যমান ছিল ৪,৩৪২.৩২ লক্ষ টাকা। ২০২৫-২৬-এ পরিমাণ দুটি যথাক্রমে ১,৬৩৯৩.৭০ লক্ষ টাকা এবং ৩,৭৭৫.৮৮ লক্ষ টাকা। 

০২.০৭.২৬ তারিখের হিসেব অনুযায়ী, টিআরআইএফইডি-র কাছে থেকে যাওয়া অবিক্রিত পণ্যের মোট মূল্যমান ৫,৯৪৪.৫৭ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পরিমাণ ২৫৯.৩৪ লক্ষ টাকা।
 

 

SC/AC/DM..


(रिलीज़ आईडी: 2291700) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी