প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী চণ্ডীগড়ে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন
প্রকাশিত:
17 JUL 2026 6:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন। পদ্ধতিগত জাতীয় অগ্রগতির জন্য চণ্ডীগড় শহরের অভিনব মডেল হিসেবে নজির সৃষ্টিকে তুলে ধরে শ্রী মোদী জোর দিয়েছেন এর আরও ভালো জীবনশৈলী এবং সহজভাবে বেঁচে থাকা নিশ্চিত করার সুনামের জন্য। এই অঞ্চলে মা চণ্ডীর ঈশ্বরিক মহিমাকে স্বীকার করে তিনি এই অঞ্চলের নিরবচ্ছিন্ন কাঠামোগত উন্নয়নে শাসক দলের অদম্য দায়বদ্ধতার বিষয়ে পুনঃআশ্বস্ত করেছেন।
এক্স-এ বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ পোস্ট ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেছেনঃ
চিকিৎসার সুবিধার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নকে নিয়ে চণ্ডীগরের মানুষের আনন্দ আরও নতুন উৎসাহতে পূর্ণ হবে।
চণ্ডীগড়ের মানুষ স্বচ্ছতাকে আলাদাভাবে তুলে ধরেছেন। আমি এখানে আমার পরিজনদের এরজন্য বিশেষ অভিনন্দন জানাই। স্বচ্ছতার এইরকম অভিযান বর্তমানে দেশের অনেক কাজে আসছে।
গত ১২ বছরে আমাদের সরকার স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দেশের ক্ষমতা বাড়িয়েছে যারজন্য বর্তমানে মানুষের চিকিৎসার আরও উন্নত সুবিধা মিলছে। আমাদের প্রয়াসের একটি বড় পরিণতি এটাও যে ভারত মেডিকেল ট্যুরিজমের এক বিশেষ ডেস্টিনেশন হয়ে উঠছে।
অসুখের চিকিৎসাই শুধু নয়, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের ওপরও আমাদের নিরন্তর লক্ষ্য আছে। এর সবচেয়ে বড় লাভ আমাদের মা, বোন এবং গরীব ভাই-বোনের সঙ্গে মধ্যবিত্ত শ্রেণীর হচ্ছে।
SC /AP /AG
(রিলিজ আইডি: 2291587)
ভিজিটরের কাউন্টার : 20
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam