সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্বেত বিপ্লব ২.০-এর বাস্তবায়ন

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৬ 

 

সমবায় মন্ত্রক মাসিক রাজ্য পর্যালোচনা সভা এবং ত্রৈমাসিক জাতীয় পর্যালোচনা সম্মেলনের মাধ্যমে নিয়মিতভাবে 'শ্বেত বিপ্লব ২.০'-এর অগ্রগতির পর্যালোচনা করে থাকে। এছাড়া, পশুপালন ও দুগ্ধজাত পণ্য বিভাগ এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায় আয়োজিত বার্ষিক আঞ্চলিক কর্মশালাতেও এই কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করা হয়।

এই উদ্যোগের আওতায়, সমবায় মন্ত্রক যেখানে সমবায় আন্দোলন পৌঁছয় নি, এমন সব পঞ্চায়েত বা গ্রামে ৭৫,০০০ নতুন দুগ্ধ সমবায় সমিতি গড়ে তোলার এবং বর্তমানে থাকা ৪৬,৪২২টি সমিতিকে শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ পর্যন্ত ২৪,০৯৭টি নতুন দুগ্ধ সমবায় সমিতি গঠিত হয়েছে এবং ৩১,৩৯৪টি সমিতিকে শক্তিশালী করা হয়েছে। 

নতুন দুগ্ধ সমবায় সমিতি গঠন ও বর্তমান সমিতিগুলোকে শক্তিশালী করার মাধ্যমে দুধ সংগ্রহ ও দুগ্ধ-সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মন্ত্রক নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে - বাল্ক মিল্ক কুলার, স্বয়ংক্রিয় দুধ সংগ্রহ ইউনিট, দুধ পরীক্ষা ও গুণমান যাচাইয়ের সরঞ্জাম, প্রক্রিয়াজাতকরণ ও শীতলীকরণ পরিকাঠামো স্থাপনের জন্য আর্থিক সহায়তা এবং দুগ্ধ সমবায় সমিতিগুলিকে কার্যকরী মূলধন ও কারিগরি সহায়তা প্রদান।

পশ্চিমবঙ্গে ২০২৪-২৫ সালে ২৯৫টি এবং ২০২৫-২৬ সালে ৯৫০টি নতুন দুগ্ধ সমবায় সমিতি গঠনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে বাস্তবে যথাক্রমে ৮৬টি এবং ১৮৩টি দুগ্ধ সমবায় সমিতি গঠিত হয়েছে। 

২০২৫-২৬ সালে ৫২টি দুগ্ধ সমবায় সমিতির উন্নয়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, কিন্তু কোনটিতেই এই কাজ শুরু হয়নি। 

এনপিডিডি’র রাজ্য-ভিত্তিক আর্থিক সহায়তার আওতায় পশ্চিমবঙ্গের জন্য ২০২৫-২৬ আর্থিক বছরে ১৫.০৭.২০২৬ পর্যন্ত মোট ৪৮৩.২৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে কেন্দ্রের ভাগ ২৪১.৬৪ লক্ষ টাকা। এর মধ্যে ১২০.৮২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। 

রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এই তথ্য জানিয়েছেন।

 

SC/SD/SB


(रिलीज़ आईडी: 2291312) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी