জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

কোশি-মেচি আন্তঃরাজ্য সংযুক্তিকরণ প্রকল্প

प्रविष्टि तिथि: 27 JUL 2026 4:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই ২০২৬

 

কোশি-মেচি আন্তঃরাজ্য সংযুক্তিকরণ প্রকল্পে ৬,১৪৩.২২ কোটি টাকার বকেয়া অর্থসংস্থানের জন্য প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা- অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম (পিএমকেএসওয়াই-এআইবিপি)-র আওতায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৩,৬৫২,৫৬ কোটি টাকা দেবে কেন্দ্র। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৯-এর মার্চ নাগাদ। পূর্ব কোশি মেন ক্যানেল রিমডেলিং-এর ক্ষেত্রে ৪১.৩০ কিলোমিটার খাল তৈরির জন্য অনুমিত ব্যয় ২৬৩৯.৮০ কোটি টাকা। এই কাজের ৮.৫% সম্পন্ন।

 

বন্যা নিয়ন্ত্রণ সহ দু-দেশের সুবিধার্থে আরও নানা কাজের জন্য কোশি নদীর ওপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে ভারত ও নেপাল সরকারের মধ্যে কথা চলছে। সপ্ত-কোশি এবং সান-কোশি প্রকল্পের বিশদ প্রকল্প প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে ২০০৩ সালে যৌথ প্রকল্প দপ্তরও গড়ে তোলা হয়েছে। 

 

উল্লেখ্য, ২০২৫-২৬ সালে ভারত-নেপাল যৌথ কমিটির কোনও বৈঠক হয়নি। 

 

বন্যা নিয়ন্ত্রণ এবং সীমান্ত অঞ্চলে সংশ্লিষ্ট নানা কাজের জন্য গত ৩ বছরে বিহার সরকারকে ২০৬.৭৭ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। 

 

স্থায়ী কোশি-গণ্ডক অববাহিকা কর্তৃপক্ষ গড়ে তোলার কোনও প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন নেই। 

 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধারি।

 

 

 

SC/AC/NS


(रिलीज़ आईडी: 2290069) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी