ইস্পাত মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের ইস্পাত ক্ষেত্রের অগ্রগতির ধারা অব্যাহত

प्रविष्टि तिथि: 24 JUL 2026 1:04PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ জুলাই ২০২৬

 

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী এইচ ডি কুমারস্বামী সেইল-এর ইসকো ইস্পাত কারখানাটি ঘুরে দেখেন। তিনি এই কারখানার সম্প্রসারণের প্রকল্প, উৎপাদন ব্যবস্থাপনা, পরিকাঠামো এবং কর্মীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন। সফরকালে তিনি ৮৪ হাজার কিউবিক মিটার ক্ষমতাসম্পন্ন আরসিসি জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন। এটিকে সুস্থায়ীভাবে শিল্পের পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেন। সেইল ঘোষণা করেছে, ভারতের দীর্ঘতম স্লারি পাইপলাইন দিয়ে বোকারো ইস্পাত কারখানায় প্রতি বছর ৮.৩ মেট্রিক টন আকরিক লোহা পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, মেকন এবং রাইট্স দেশ-বিদেশের বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে পরামর্শাদাতা হিসেবে একযোগে কাজ করার জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। জুন মাসে দেশের ইস্পাত উৎপাদনের ক্ষমতা বার্ষিক ২২২ মেট্রিক টনে পৌঁছেছে। জাতীয় ইস্পাত নীতি অনুসারে, ২০৩০ সালের মধ্যে এই ক্ষমতা ৩০০ মেট্রিক টনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই লক্ষ্যে ভিলাই ইস্পাত কারখানা মেকন-এর সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর ফলে ঐ কারখানায় উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে। ফলস্বরূপ, ভিলাই ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা বার্ষিক ৭ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ১০.২ মেট্রিক টনে পৌঁছবে।

সেইল ইন্দোনেশিয়ার পিটি ক্র্যাকাটাউ স্টিলের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর ফলে ইন্দোনেশিয়ায় স্টেইনলেস স্টিলের স্ল্যাব উৎপাদনে একটি যৌথ উদ্যোগে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি সামিল হবে। এছাড়াও, ইনস্টিটিউট অফ ডিরেক্টর্স-এর থেকে সুস্থায়ী পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সেইল-এর গৃহীত পদক্ষেপের কারণে গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই সংস্থাকে। ইস্পাত মন্ত্রকের পরিবেশ-বান্ধব পদ্ধতিতে ইস্পাত তৈরির উদ্যোগের জন্য ১৫টি রাজ্যের ৯৭টি ইস্পাত উৎপাদক সংস্থাকে গ্রিন স্টিল সার্টিফিকেট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি মূলত টিএমটি বার, এইচআর/সিআর কয়েল, প্লেট, রড এবং পাইপ তৈরি করে। এর মাধ্যমে ভারতের মাঝারি ইস্পাত উৎপাদক সংস্থাগুলির পরিবেশ-বান্ধব পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করার উদ্যোগ প্রতিফলিত হয়।দেশের ইস্পাত ক্ষেত্রের মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যা দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288774&reg=48&lang=1

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2288960) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Bengali , English , Urdu , हिन्दी