যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
পশ্চিমবঙ্গ এলএসএর আওতায় কলকাতা থেকে কচুবেড়িয়া-গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গা তীরবর্তী এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবার গুণমান খতিয়ে দেখল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৬
জুন ২০২৬-এ পশ্চিমবঙ্গ এলএসএর আওতায় কলকাতা থেকে কচুবেড়িয়া-গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গা তীরবর্তী এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবার গুণমান খতিয়ে দেখল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ইন্ডিপেনডেন্ট টেস্ট ড্রাইভের এইসব তথ্য উপভোক্তাদের পাশাপাশি টেলি-পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছেও বিশেষ প্রয়োজনীয়।
শহরাঞ্চল, গণ-পরিবহণ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় ২জি, ৩জি, ৪জি এবং ৫জি পরিষেবার গুণমান নিয়ে এই সমীক্ষা হয়েছে ৬ জুন। তত্বাবধানে ছিল কলকাতায় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আঞ্চলিক কেন্দ্র। মূলত সিগন্যাল স্ট্রেংথ, কল ড্রপ এবং ডেটা সার্ভিস নিয়ে এই সমীক্ষা হয়েছে।
সমীক্ষায় দেখা যাচ্ছে এয়ারটেলের ক্ষেত্রে ১২৯টি কলে ১টি, বিএসএনএল-এর ক্ষেত্রে ১২৪টির মধ্যে ২৪টি, আরজিআইএল-এর ক্ষেত্রে ১৩০টির মধ্যে ২টি এবং ভিআইএল-এর ক্ষেত্রে ১৩৩টির মধ্যে ৯টি ড্রপ কল হয়েছে।
ডেটা ডাউনলোডের ক্ষেত্রে দ্রুতি- এয়ারটেল (৫জি/৪জি) ৫৫.৯৩ এমবিপিএস, বিএসএলএল (৪জি/২জি) ৫.৯৫ এমবিপিএস, আরজেআইএল (৫জি/৪জি) ৮৬.৫৩ এমবিপিএস এবং বিআইএল (৫জি/৪জি/২জি) ২৪.২৩ এমবিপিএস।
ডেটা আপলোডের ক্ষেত্রে দ্রুতি- এয়ারটেল (৫জি/৪জি) ৫.৫৪ এমবিপিএস, বিএসএলএল (৪জি/২জি) ১.৬৫ এমবিপিএস, আরজেআইএল (৫জি/৪জি) ৪.৯৫ এমবিপিএস এবং বিআইএল (৫জি/৪জি/২জি) ৩.৪৩ এমবিপিএস।
আরও তথ্যের জন্য ইমেল পাঠানো যেতে পারে adv.kolkata@trai.gov.in- এ। এছাড়াও টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে +91-33-22361401- এই ফোন নম্বর মারফত।
সংযোজনী দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026723929601.pdf
SC/AC/NS
(रिलीज़ आईडी: 2288386)
आगंतुक पटल : 9