স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

বামপন্থী চরমপন্থা প্রভাবিত জেলাগুলিতে উন্নয়ন

प्रविष्टि तिथि: 22 JUL 2026 3:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই ২০২৬ 

 

বামপন্থী চরমপন্থার হুমকি মোকাবিলায় সামগ্রিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ২০১৫ সালে একটি ‘জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা’ অনুমোদন করা হয়। এতে নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপ, উন্নয়নমূলক কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার মতো বহুমুখী কৌশলের কথা বলা হয়েছে।

এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বামপন্থী চরমপন্থায় সর্বাধিক প্রভাবিত জেলাগুলির উন্নয়নে গতি সঞ্চারের লক্ষ্যে ‘বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্প’-এর আওতায় জন-পরিকাঠামোর গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০১৭ সালে এই প্রকল্প শুরুর পর থেকে এ পর্যন্ত রাজ্যগুলিকে প্রায় ৪,২৮২.৯৬ কোটি টাকা দেওয়া হয়েছে।

এই প্রকল্পের পাশাপাশি, বামপন্থী চরমপন্থা-প্রভাবিত এলাকাগুলির জন্য নেওয়া আরও বেশ কিছু বিশেষ উদ্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, টেলিযোগাযোগ সংযোগের উন্নয়ন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে গৃহীত এমন কয়েকটি উদ্যোগ নিচে উল্লেখ করা হলো:

সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের জন্য, বামপন্থী চরমপন্থা-প্রভাবিত এলাকার জন্য নির্দিষ্ট দুটি প্রকল্পের—‘রোড রিকোয়ারমেন্ট প্ল্যান (RRP)’ এবং ‘রোড কানেক্টিভিটি প্রজেক্ট ফর LWE অ্যাফেক্টেড এরিয়াস (RCPLWEA)’-এর আওতায় ১৫,১৮৯ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে।
বামপন্থী চরমপন্থা-প্রভাবিত এলাকায় টেলিযোগাযোগ সংযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৯,৪৯৭টি টাওয়ার স্থাপন ও চালু করা হয়েছে।
দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) এবং ৪৯টি দক্ষতা উন্নয়ন কেন্দ্র (SDC) চালু করা হয়েছে।
উপজাতীয় বা আদিবাসী এলাকায় মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে ১৭৯টি ‘একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS)’ চালু করা হয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে, ডাক বিভাগ বামপন্থী চরমপন্থা-প্রভাবিত জেলাগুলিতে ব্যাংকিং পরিষেবা-সহ ৬,০২৫টি ডাকঘর খুলেছে। এছাড়া, সর্বাধিক প্রভাবিত জেলাগুলিতে ১,৮০৪টি ব্যাংক শাখা এবং ১,৩২১টি এটিএম চালু করা হয়েছে।
এই নীতির দৃঢ় বাস্তবায়নের ফলে সমগ্র দেশ বামপন্থী চরমপন্থার কবল থেকে মুক্ত হয়েছে। কয়েক দশক ধরে এর কবলে থাকা অঞ্চলগুলির ব্যাপক আর্থ-সামাজিক রূপান্তরের পথ প্রশস্ত হয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানিয়েছেন। 

 

 


SC/SD/AS


(रिलीज़ आईडी: 2288225) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil