জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর হলদিয়া ডক কমপ্লেক্সে সমুদ্রপথে আসা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ব্যবস্থাপনার আয়োজন পুনরায় চালু করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল

प्रविष्टि तिथि: 22 JUL 2026 5:23PM by PIB Kolkata

কলকাতা, ২২ জুলাই, ২০২৬

 

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের (SMP, Kolkata) হলদিয়া ডক কমপ্লেক্স (HDC) নয় মাস পর, ৩ নং বার্থে পুনরুজ্জীবিত মেকানিক্যাল থার্মাল কোল হ্যান্ডলিং ব্যবস্থা পুনরায় শুরু করায় এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা গিয়েছে। জাহাজটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (APPDCL) জন্য আনুমানিক ২৭,১০০ মেট্রিক টন (MT) কয়লা বোঝাই করছে। হলদিয়া থেকে রওনা হওয়ার পর, জাহাজটি কৃষ্ণপট্টনমে (চূড়ান্ত গন্তব্য) বন্দরে মাল পৌঁছে দেওয়ার আগে পারাদীপ বন্দরে যাবে। এটি হলদিয়া ডক কমপ্লেক্সের সাহায্যে কোস্টাল থার্ড কোল পরিবহনকে আরও একবার শুরু করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উপকূলীয় জাহাজ চলাচল, কার্গো থ্রুপুট বৃদ্ধি করতে সাহায্য করবে পূর্ব উপকূল এলাকায় জ্বালানি পরিবহন ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র হিসাবে এইচডিসি (HDC)-র অবস্থানকে পুনরায় শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

 

এই পরিচালনগত জয়ে দলকে অভিনন্দন জানিয়ে এসএমপি (SMP), কলকাতা-র চেয়ারপার্সন শ্রী রথীন্দ্র রমন বলেন, " এসএমপি (SMP) -কলকাতাতে হলদিয়া ডক কমপ্লেক্সের ৩ নম্বর বার্থে কোস্টাল থার্মাল কোল আদান প্রদান পুনরায় শুরু হওয়ায় আমাদের প্রতিষ্ঠানের নিষ্ঠা, প্রকৌশলগত উৎকর্ষতা, গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং অবিচল নিষ্ঠার একটি প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল। এই যান্ত্রিক সুবিধাটি আমাদের লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি করার সুযোগ করে দেযবে এবং একইসঙ্গে দেশজুড়ে শক্তির চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি ম্যানেজিং ডিরেক্টর শ্রী এ. জয়সিমহার নেতৃত্বে হলদিয়া ডক কমপ্লেক্সের পুরো দলটিকে, বাণিজ্য অংশীদার এবং ইউনিয়নগুলিকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা সম্ভবপর হয়েছে।"

 

শ্রী রমন আরও বলেন, এইচডিসি (HDC) বন্দরের দক্ষতার বিকাশ এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে নতুন নতুন সংযোজন ভবিষ্যতে অব্যাহত থাখবে।

 

**************************

 

SSS/PK


(रिलीज़ आईडी: 2287911) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English