প্রধানমন্ত্রীরদপ্তর
পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
16 JUL 2026 10:37AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, রথযাত্রা ভারতের চিরন্তন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিচ্ছুরণ এবং মানবতা, সম্মিলিত অংশগ্রহণ এবং স্বার্থহীন সেবার প্রতিরূপ।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে প্রত্যেককে শুভেচ্ছা। এটি ভারতের চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিচ্ছুরণ। রথযাত্রার সঙ্গে জড়িত ঐতিহ্য ভারত এবং বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করেছে। এটি মানবতা, সম্মিলিত অংশগ্রহণ এবং স্বার্থহীন সেবার প্রতিরূপ।
মহাপ্রভু জগন্নাথ সকলকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি প্রদান করুন। তিনি যেন আমাদের সকল কাজে শক্তি দেন এবং আমাদের সমাজে এক হয়ে থাকার আদর্শকে যেন আরও দৃঢ় করেন।
জয় জগন্নাথ!
বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/narendramodi/status/2077574807533822178?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2077574807533822178%7Ctwgr%5Ebd1a7df979d5171c78a4390e014808c4e19a3067%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285224reg%3D3lang%3D1
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2285283)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam