প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

লোকায়ন ২৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দর সফর শেষ করলো আইএনএস সুদর্শনী

प्रविष्टि तिथि: 09 JUL 2026 4:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জুলাই, ২০২৬

 

লোকায়ন ২০২৬ আন্তঃমহাসাগরীয় অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতীয় নৌবাহিনীর সেইল ট্রেনিং শিপ আইএনএস সুদর্শনী ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বন্দর সফর শেষ করলো।  এই সফর ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত ও সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও জোরদার করেছে।

ভারতীয় নৌবাহিনীর ১০ মাসব্যাপী আন্তঃমহাসাগরীয় মোতায়েনের অংশ হিসেবে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিন-মাস্তুল বিশিষ্ট বার্ক জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী স্মরণে আয়োজিত ইন্টারন্যাশনাল নেভাল রিভিউ ২৫০ এবং সেইলফোরথ ২৫০ উদযাপনে ভারতের প্রতিনিধিত্ব করে। জমকালো প্যারেড অফ সেইল-এ বিভিন্ন দেশের বড়ো বড়ো জাহাজ ও নৌবাহিনীর নৌযানের চিত্তাকর্ষক বহরের মধ্যে আইএনএস সুদর্শনী গর্বের সঙ্গে ভারতীয় জাতীয় পতাকা উড়িয়ে স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হাডসন নদী বরাবর যাত্রা করে।

ব্রুকলিনে থাকার সময়ে, আইএনএস সুদর্শনী ভারতের ভাসমান রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছে। প্রবাসী ভারতীয়, স্থানীয় মানুষজন ও সমুদ্রপ্রেমী মিলিয়ে ১,০০০-এরও বেশি দর্শনার্থী জাহাজটি ঘুরে দেখেন।  দর্শনার্থীদের ভারতীয় নৌবাহিনীর নৌ-প্রশিক্ষণের ঐতিহ্য এবং ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য সম্পর্কে জানানো হয়।

দর্শনার্থীদের মধ্যে নিউইয়র্কে নিযুক্ত ভারতের বাণিজ্যদূত শ্রী বিনয় শ্রীকান্ত প্রধান এবং রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি শ্রী পার্বতনেনী হরিশ-সহ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথিও ছিলেন। তাঁরা নাবিকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন এবং ভারতের সামুদ্রিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া ও দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ও সামুদ্রিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে জাহাজটির ভূমিকার প্রশংসা করেন।

জাহাজে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে পদস্থ কূটনীতিক, সামরিক আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা যোগ দেন।

সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর, আসন্ন ‘সেইল বস্টন ২০২৬’ উদযাপনে অংশগ্রহণ করতে আইএনএস সুদর্শনী নিউ ইয়র্ক বন্দর থেকে বস্টনের উদ্দেশে যাত্রা করেছে। লোকায়ন ২০২৬ অভিযানের অঙ্গ হিসেবে জাহাজটি মহাসাগরজুড়ে ভারতীয় নৌবাহিনীর বন্ধুত্ব, সামুদ্রিক সহযোগিতা এবং সদিচ্ছার বার্তা বহন করে চলেছে।

 


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2283239) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil