বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্ডি হাট ২০২৬-এর উদ্বোধন ১৩ জুলাই

प्रविष्टि तिथि: 07 JUL 2026 6:51PM by PIB Kolkata

নতুন দিল্লি ৭ জুলাই ২০২৬ 

 

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী গিরিরাজ সিং ইন্ডি হাট-২০২৬-এর উদ্বোধন করবেন ১৩ জুলাই। ইন্ডি হাট ভারতের সমৃদ্ধ তাঁত ও হস্তশিল্প ঐতিহ্যের উদযাপন।

নতুন দিল্লির ইন্ডি হাট ২০২৬ ন্যাশনাল ক্রাফটস মিউজিয়াম ও হস্তকলা অ্যাকাডেমিতে ১০ থেকে ১৯ জুলাই- এর আয়োজন করা হয়েছে। এটি ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র উৎসব ভারত টেক্স ২০২৬-এর সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। ভারত টেক্স নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১৪ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক দর্শকদের সামনে ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত ইন্ডি হাট, আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকালের সঙ্গে সঙ্গতিপূর্ণ।ভারতের এই উদ্যোগের লক্ষ্য হল ক্রেতা ও দর্শক তথা বৈশ্বিক দর্শকদের সামনে দেশের তাঁত এবং কারিগরদের তৈরি হস্তশিল্পজাত পণ্য সামগ্রীকে তুলে ধরা।

এটি উন্নয়ন কমিশনার (হস্তশিল্প) কার্যালয় এবং উন্নয়ন কমিশনার (তাঁত) কার্যালয় দ্বারা আয়োজিত। ভারতের সেরা কারুশিল্পের আকর্ষণীয় উপস্থাপন এবং তাকে সমসাময়িক করে তোলার লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) একে সাজিয়ে তুলছে।

সারাদেশের বিভিন্ন কারুশিল্প ঐতিহ্যকে অংশগ্রহনকারীরা তুলে ধরছেন। ইন্ডি হাটে ৪৮ জন শিল্পী ও তাঁতির তৈরি সামগ্রীকে  প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে। এনআইএফটি-এর প্রাক্তনীদের ১২টি ডিজাইন-নির্ভর হস্তশিল্প ও তাঁত ব্র্যান্ডের কাজও স্থান পেয়েছে।

প্রদর্শনীতে থাকা শিল্পকর্মগুলির মধ্যে রয়েছে গুলাবি মিনাকারি, পাথরের কারুকাজ, ডোকরা ধাতব শিল্প, বাদ্যযন্ত্র, পাণ্ডুলিপি চিত্রাঙ্কন, কাঠের উপর হাড়ের কারুকাজ, উস্তা কলা, পিচওয়াই শিল্প, সোজনি এমব্রয়ডারি, মোলেলা মাটির কাজ, জয়পুরের নীল মৃৎশিল্প, রুপোর তারের কারুকাজ, চেরিয়াল চিত্রাঙ্কন, মহীশূরের ঐতিহ্যবাহী চিত্রাঙ্কন, রোজউডের কারুকাজ, বাটিক চিত্রাঙ্কন, চন্দন কাঠের কাজ, শোলা পিঠ, কাঁথা এমব্রয়ডারি, বাগরু ব্লক প্রিন্ট, জামদানি শাড়ি, পাইন পাতার কাজ, মুগা ও এরি সিল্ক এবং ওড়িশার ইক্কত প্রভৃতি যা ভারতের কারুশিল্প ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরে।

দর্শকরা ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রদর্শনী দেখার সুযোগ পাবেন, যা ভারতের শতবর্ষ-প্রাচীন কারুশিল্পের এক অনন্য ঝলক হয়ে উঠবে। এর মাধ্যমে কারিগর ও ক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন, বাজারের সঙ্গে সংযোগকে শক্তিশালী, এবং কারুশিল্পীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করবে।

বিশ্ব স্তরে প্রচারের লক্ষ্যে আনুষ্ঠানিক ক্রেতা কিটে ইন্ডি হাট-এ ই-আমন্ত্রণপত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের জন্য ভারত মণ্ডপম জুড়ে ব্যাপক প্রচারমূলক কার্যক্রম চলছে।

১৬ লক্ষ বর্গফুট এলাকায় ভারত টেক্স ২০২৬-এ প্রদর্শনী স্থল গড়ে তোলা হচ্ছে। এখানে প্রদর্শকরা ২০ হাজাররেরও বেশি বস্ত্রপণ্য প্রদর্শন করবেন। ভারত মণ্ডপমের এই আয়োজন বিশ্বজুড়ে ৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক ক্রেতা ও নীতি নির্ধারক, সিইও ও শিল্পপতিসহ ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি দর্শক আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

 

SC/ AB /CS…


(रिलीज़ आईडी: 2282431) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी