স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
হরিদ্বারে ইন্ডিয়ান ফার্মোকোপিয়া বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন, ওষুধের গুণমানের উন্নয়নে ফার্মোকোপিয়াল মানদণ্ডের ভূমিকায় জোর
प्रविष्टि तिथि:
11 JUN 2026 12:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুন ২০২৬
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন স্বায়ত্বশাসিত সংস্থা ইন্ডিয়ান ফার্মোকোপিয়া কমিশন হরিদ্বারে গতকাল এক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে। এর মূল ভাবনা ছিল ফার্মোকোপিয়া সংক্রান্ত গুণমান মেনে চলার মাধ্যমে ওষুধ উৎপাদনের মানোন্নয়ন ঘটানো। ভারতীয় ফার্মোকোপিয়া ২০২৬-এর বিধিনিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ওষুধ উৎপাদনের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ওষুধ উৎপাদনকারী সংস্থা, গুণমান নিয়ন্ত্রণ সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বিজ্ঞানী ও ওষুধ পরীক্ষাগারের প্রতিনিধিরা যোগ দেন।
এডিপিআই-এর চেয়ারম্যান শ্রী সন্দীপ জৈন স্বাগত ভাষণে ওষুধ শিল্পের মানোন্নয়নের লক্ষ্যে শিল্পমহল ও মান নির্ধারণকারী সংস্থাগুলির মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির ভাষণে ইন্ডিয়ান ফার্মোকোপিয়া কমিশনের সচিব ডঃ ভি কালাইসেলভান বৈজ্ঞানিকভাবে যাচাই করা মানদন্ড প্রতিষ্ঠা এবং বিশ্বের ওষুধ শিল্পে ভারতের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে আইপি-র গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
ফার্মোকোপিয়াল স্ট্যান্ডার্ড, রেফারেন্স সাবস্ট্যান্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
SC/SD/NS
(रिलीज़ आईडी: 2271753)
आगंतुक पटल : 7