অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন

प्रविष्टि तिथि: 08 JUN 2026 9:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ জুন ২০২৬

 

বৈঠকে তাঁরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উপায় নিয়ে আলোচনা করেন।

 

রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ঋণপ্রাপ্তির সুযোগ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হয়।

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি-র মতো প্রধান প্রকল্পগুলিতে নাম নথিভুক্তির জন্যে নতুন করে অভিযান চালানো হবে, যাতে প্রত্যেক যোগ্য সুবিধাভোগীকে এই প্রকল্পগুলির আওতায় অন্তর্ভুক্ত করা যায়।

 

মুখ্যমন্ত্রীর অনুরোধে, শ্রীমতী সীতারামন জানান যে ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিমবঙ্গের সব অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, শীর্ষ শিল্প সংস্থা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ সংস্থাগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হবে শিল্পোন্নয়ন, সুযোগের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রায় পশ্চিমবঙ্গ রাজ্যের অবদানকে আরও শক্তিশালী করা।

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে, যার মূল লক্ষ্য হবে আর্থিক অন্তর্ভুক্তিকে শক্তিশালী করা এবং রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ সম্প্রসারিত করা।

 

শ্রীমতী সীতারামন রাজ্যজুড়ে মূলধনী পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যগুলিকে মূলধনী বিনিয়োগের জন্য দেওয়া বিশেষ সহায়তা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের যোগ্য প্রস্তাবগুলির প্রক্রিয়াকরণে সহায়তার আশ্বাস দেন। তিনি রাজ্য সরকারকে এই প্রকল্পের সংস্কার-সংযুক্ত উপাদানের অধীনে চিহ্নিত সংস্কারগুলি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান।

 

SC...


(रिलीज़ आईडी: 2270502) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी