পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-২৬-এ বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রাথমিক হিসেব এবং ২০২৫-২৬এর মোট অভ্যন্তরীণ উৎপাদনের চতুর্থ ত্রৈমাসিকের হিসেব প্রকাশিত

प्रविष्टि तिथि: 05 JUN 2026 4:00PM by PIB Kolkata

নতুন দিল্লি ৫ জুন ২০২৬

 


কেন্দ্রীয় পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রক প্রেস বিবৃতিতে ২০২৫- ২৬ অর্থবছরে বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রাথমিক হিসেব এবং ২০২৫-২৬ অর্থ বছরের জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ চতুর্থ ত্রৈমাসিকের হিসেব প্রকাশ করল। সেইসঙ্গে স্থায়ী (২০২২-২৩) এবং চলতি মূল্য উভয় ক্ষেত্রেই খরচের উপাদান সমূহ প্রকাশ করেছে। মন্ত্রক ২০২২-২৩-কে ভিত্তি বছর ধরে মোট অভ্যন্তরীণ উৎপাদনে বার্ষিক এবং ত্রৈমাসিকের নতুন সিরিজ প্রকাশ করেছে। 

বার্ষিক অভ্যন্তরীণ মোট উৎপাদন হিসেব ও বৃদ্ধির নিরিখে দেখা যাচ্ছে প্রকৃত জিডিপি ২০২৫-২৬ অর্থ বছরে ৩২৩.১২ লক্ষ কোটি টাকার স্তরে পৌঁছবে। ২০২৪-২৫ অর্থ বছরের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রথম সংশোধিত হিসেবে যা ছিল ২৯৯.৮৯ লক্ষ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে প্রকৃত জিডিপি-র বৃদ্ধির হার ৭.৭ শতাংশ। যা ২০২৪-২৫-এ ছিল ৭.১ শতাংশ। চলতি মূল্যে জিডিপি ২০২৫-২৬ অর্থ বছরে ৩৪৬.৩৬ লক্ষ কোটি টাকার স্তরে পৌঁছবে বলে অনুমান। যা ২০২৪-২৫- এ ছিল ৩১৮.০৭ লক্ষ কোটি টাকা। এই বৃদ্ধির হার ৮.৯ শতাংশ।

২০২৫-২৬ অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি-র ৮৭.৭৭ লক্ষ কোটি টাকা, যা ২০২৪-২৫ চতুর্থ ত্রৈমাসিকে ছিল ৮১.৪০ লক্ষ কোটি টাকা। এতে বৃদ্ধির হার ৭.৮ শতাংশ পরিলক্ষিত।

২০২২-২৩-কে ভিত্তি বছর ধরে সংশোধিত আইআইপি এবং ডব্লুপিআই/ পিপিআই সিরিজ বার্ষিক এবং ত্রৈমাসিক জাতীয় হিসাব সমীক্ষায় অন্তর্ভুক্ত হবে এবং সংশোধিত নির্ণয় ২০২৬-২৭ অর্থ বছরের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিক জিডিপির হিসেব পরবর্তী প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবে। যা প্রকাশিত হওয়ার কথা ৩১ অগাষ্ট ২০২৬।

 

SC/ AB /CS…


(रिलीज़ आईडी: 2269590) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , हिन्दी