প্রধানমন্ত্রীর দপ্তর
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
प्रविष्टि तिथि:
05 JUN 2026 9:53AM by PIB Agartala
নতুনদিল্লি, ৫ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। যারা পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছেন, শ্রী মোদী তাদের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা এবং সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজ আমরা আবারও অঙ্গীকারবদ্ধ হব। তিনি গত এক দশকে গৃহীত বিভিন্ন সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন, যার ফলে বনাঞ্চল এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
শ্রী মোদী বলেন, ভারতের জনগণ দেখিয়েছেন কীভাবে সম্মিলিত প্রচেষ্টা, শক্তিশালী নীতি, বিজ্ঞানের প্রতি আস্থা এবং উদ্ভাবনের মধ্য দিয়ে পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটানো যায়।
প্রধানমন্ত্রী বলেন, ভারত তার জীববৈচিত্র্য নিয়ে অত্যন্ত গর্বিত। বৈচিত্রপূর্ণ
বাস্তুতন্ত্রের মাধ্যমে বিপুল সংখ্যক প্রজাতির অস্তিত্ব বজায় রয়েছে।
বিশেষ বিশেষ প্রজাতির প্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্যের উল্লেখ করে শ্রী মোদী বলেন, সুস্থায়ী অঙ্গীকার বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে ধারণা পাওয়া যায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, তুষার চিতা, স্লথ ভাল্লুক এবং চিতা সংরক্ষণের উদ্যোগের মধ্য দিয়ে।
প্রধানমন্ত্রী আরও বলেন , ‘এক পেঢ় মা কে নাম’-এর মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় ১ লক্ষ ১০ হাজার হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
শ্রী মোদী বলেন, ‘এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’-এর নীতি অনুসরণ করে ভারত ‘মিশন লাইফ’-এর ভাবনায় একটি পরিচ্ছন্ন, সবুজ পৃথিবীর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, এই গভীর সাংস্কৃতিক চেতনা ঐতিহ্যবাহী ভারতীয় প্রজ্ঞায় সুন্দরভাবে প্রতিফলিত হয়। পরিবেশের প্রতি দায়িত্ববোধের বার্তাকে আরও শক্তিশালী করার বার্তা সম্বলিত একটি পবিত্র সংস্কৃত ‘সুভাষিতম’ তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন।
সামাজিক মাধ্যম এক্স-এ একগুচ্ছ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ
“বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানাই। যারা পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছেন, তারা প্রশংসার যোগ্য।পরিবেশ সুরক্ষা এবং সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজ আমরা আবারও অঙ্গীকারবদ্ধ হব। গত এক দশকে গৃহীত বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বনাঞ্চল এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতের জনগণ দেখিয়েছেন কীভাবে সম্মিলিত প্রচেষ্টা, শক্তিশালী নীতি, বিজ্ঞানের প্রতি আস্থা এবং উদ্ভাবনের মধ্য দিয়ে পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটানো যায়”।
https://x.com/narendramodi/status/2062723588831228003?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062723588831228003%7Ctwgr%5E1071003f8ab4bced2f91dacdf6fc85dd5f063341%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269146reg%3D48lang%3D2
“ভারত তার জীববৈচিত্র্য নিয়ে অত্যন্ত গর্বিত। বৈচিত্রপূর্ণ
বাস্তুতন্ত্রের মাধ্যমে বিপুল সংখ্যক প্রজাতির অস্তিত্ব বজায় রয়েছে।
বিশেষ বিশেষ প্রজাতির প্রাণীর সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সুস্থায়ী অঙ্গীকার বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে ধারণা পাওয়া যায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, তুষার চিতা, স্লথ ভাল্লুক এবং চিতা সংরক্ষণের উদ্যোগের মধ্য দিয়ে। ‘এক পেঢ় মা কে নাম’-এর মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় ১ লক্ষ ১৯ হাজার হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে”।
https://x.com/narendramodi/status/2062723588831228003?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062723591649857613%7Ctwgr%5E1071003f8ab4bced2f91dacdf6fc85dd5f063341%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269146reg%3D48lang%3D2
“‘এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’-এর নীতি অনুসরণ করে ভারত ‘মিশন লাইফ’-এর ভাবনায় একটি পরিচ্ছন্ন, সবুজ পৃথিবীর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে”।
https://x.com/narendramodi/status/2062723910882496665?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062723910882496665%7Ctwgr%5E1071003f8ab4bced2f91dacdf6fc85dd5f063341%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269146reg%3D48lang%3D2
“পরিবেশকে রক্ষা করা নিছক একটি দায়িত্বই নয় বরং তা আমাদের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে মিলেমিশে রয়েছে।
মধু বাতা ঋতায়তে মধু ক্ষরন্তি সিন্ধবঃ।
মাধবীরণঃ সন্তোষধীঃ”।।
আমাদের চারপাশে মনোরম বাতাস প্রবাহিত হোক, যার ফলে আমরা উপকৃত হব, নদীগুলো জীবনদায়ী ও পুষ্টিকর জল সরবরাহ করুক এবং লতাগুল্ম ও গাছপালা প্রতিটি জীবের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করুক।
https://x.com/narendramodi/status/2062724249522262079?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062724249522262079%7Ctwgr%5E1071003f8ab4bced2f91dacdf6fc85dd5f063341%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269146reg%3D48lang%3D2
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2269374)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam