কয়লা মন্ত্রক
সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেডের কাজকর্মের পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় কয়লা ও খনিজ প্রতিমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
15 MAY 2026 12:10PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ মে, ২০২৬
কেন্দ্রীয় কয়লা ও খনিজ প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে ১৪ মে রাঁচিতে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (সিএমপিডিআইএল)-এর কাজকর্মের পর্যালোচনা করেছেন। এই পর্যালোচনা বৈঠকে সিএমপিডিআইএল এবং সিসিএল-এর চিফ ম্যানেজিং ডিরেক্টর শ্রী চৌধুরি শিবরাজ সিং, মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (এমইসিএল)-এর চিফ ম্যানেজিং ডিরেক্টর শ্রী নীলেন্দু কুমার সিং সহ তিনটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই পর্যালোচনা বৈঠকে খনিজ সম্পদ উত্তোলন, মূলধনী ব্যয়, সিএসআর-এর আওতায় বিভিন্ন উদ্যোগ ও সৌরশক্তি সংক্রান্ত প্রকল্পের বিষয়ে বিশদে আলোচনা হয়। পরিবেশ-বান্ধব কয়লা সংক্রান্ত প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে শ্রী দুবে সিএমপিডিআইএল-এর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এই সংস্থাটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বা ক্রিটিক্যাল মিনারেলের কৌশলগত উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রী যেসব অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলন বন্ধ হয়েছে, সেখানে সুস্থায়ী আর্থ-সামাজিক পরিকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। সরকারের “এক জেলা এক পণ্য” উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে খোলামুখ খনিগুলিতে মৎস্যচাষ এবং মাখনা চাষে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে শ্রী দুবের উপস্থিতিতে সিএমপিডিআইএল এবং এমইসিএল-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে, জ্বালানি ক্ষেত্র এবং জ্বালানি ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয়, এ ধরনের খনিজ পদার্থের উত্তোলনে সুবিধা হবে। খনিজ সম্পদে দেশকে স্বনির্ভর করে তুলতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, এই চুক্তি সেগুলি বাস্তবায়নে সহায়ক হবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2261472)
ভিজিটরদের কাউন্টার : 8