প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সফল সফরের পর বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ছেড়ে এল আইওএস সাগর

প্রকাশিত: 12 MAY 2026 4:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে , ২০২৬

 

ইন্ডিয়ান ওশান শিপ (আইওএস) সাগরের আওতায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস সুনয়না ১০ মে চট্টগ্রাম বন্দর ছেড়ে এসেছে। বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পেশাগত সংযোগ, সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের পর জাহাজটি এখন শ্রীলঙ্কার কলম্বোর পথে চলেছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

আইওএস সাগরের কম্যান্ডিং অফিসার, দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও নিবিড় এবং আঞ্চলিক সামুদ্রিক লক্ষ্যপূরণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জাহাজে একটি ডেক রিসেপশনের আয়োজন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত এক অনুষ্ঠানেও জাহাজের নাবিকরা যোগ দেন। 

 

দুই নৌবাহিনীর সদস্যরা একে অপরের জাহাজ পরিদর্শন করেন। আইওএস সাগরের নাবিকরা বাংলাদেশ ন্যাভাল অ্যাকাডেমি ঘুরে দেখে সেখানকার অফিসার ক্যাডেট ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। বিভিন্ন ধরনের খেলাধুলো ও সাংস্কৃতিক উপস্থাপনার আয়োজন করা হয়। 

 

চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময়ে আইওএস সাগর, বিএনএস প্রত্যয় ও বাংলাদেশ নৌবাহিনীর বিমানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশগ্রহণ করে। 

 

এই সফর ও যৌথ মহড়া ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি ও নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরেছে। 

 

SC/SD /SG


(রিলিজ আইডি: 2260380) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी