PIB Backgrounder
azadi ka amrit mahotsav

স্বপ্ন কা ঘর: ভারতের গ্রামীণ এলাকায় 'সকলের জন্য আবাসন'-এর স্বপ্নপূরণ

প্রকাশিত: 24 SEP 2025 10:18AM by PIB Kolkata

নয়াদিল্লি,২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

*মূল তথ্যাবলি (Key Takeaways)*

 * *প্রধানমন্ত্রীর আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G):* সামগ্রিক লক্ষ্যমাত্রা-৪.৯৫ কোটি বাড়ি নির্মাণ; ২০২৫-এর আগস্ট পর্যন্ত ৪.১২ কোটি বাড়ি বরাদ্দের বিপরীতে ২.৮২ কোটি বাড়ির কাজ সম্পন্ন হয়েছে।

 * *ভূমিহীনদের সহায়তা:* এ পর্যন্ত ২,৬৮,৪৮০ জন ভূমিহীন সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

 * *কর্মসংস্থান সৃষ্টি:* গত নয় বছরে (২০১৬-২৫) ৫৬৮ কোটি শ্রমদিবস তৈরি হয়েছে।

 * *প্রযুক্তিগত স্বচ্ছতা:* 'আওয়াস প্লাস ২০২৪' অ্যাপের ব্যবহার, জালিয়াতি রুখতে AI/ML প্রযুক্তি, ই-কেওয়াইসি (e-KYC), আধার-ভিত্তিক সরাসরি অর্থ স্থানান্তর (DBT), জিও-ট্যাগিং এবং রিয়েল-টাইম ড্যাশবোর্ড ব্যবহার করা হচ্ছে।

*ভূমিকা*

বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ কৌশলের অংশ হিসাবে সরকার গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার ওপর জোর দিচ্ছে। ত্রিপুরার দক্ষিণ ধুমাছড়ার এক জনজাতি নারী ককরাতি দেববর্মার কাহিনী এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগে একটি নড়বড়ে কাঁচা বাড়িতে সপরিবারে চরম অনিশ্চয়তায় দিন কাটত তাঁর। ২০১৯-২০ অর্থবর্ষে PMAY-G প্রকল্পে বাড়ি মঞ্জুর হওয়ার পর তিনি ১,৩০,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান এবং নিজের একটি পাকা বাড়ি তৈরি করেন। আজ তাঁর পরিবার ঝড়-বৃষ্টির ভয়মুক্ত হয়ে মর্যাদার সাথে জীবনযাপন করছে। ২০১৬-র ১ এপ্রিল চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল, ২০৪৭ সালের 'বিকশিত ভারত' ভাবনার সাথে মিল রেখে গ্রামীণ এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পাকা বাড়ি নিশ্চিত করা।

*PMAY-G এর প্রধান বৈশিষ্ট্যসমূহ*

 * *ন্যূনতম আকার:* প্রতিটি বাড়ির আয়তন অন্তত ২৫ বর্গমিটার হতে হবে, যার মধ্যে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা থাকা বাধ্যতামূলক।
 * *মানসম্মত নির্মাণ:* সুস্থায়ী বাড়ি তৈরির জন্য স্থানীয় নির্মাণ সামগ্রী এবং প্রশিক্ষিত রাজমিস্ত্রি ব্যবহার করা হয়।
 * *নকশার নমনীয়তা:* কেবল সিমেন্ট-কংক্রিটের গতানুগতিক মডেল নয়, স্থানীয় জলবায়ু এবং সংস্কৃতির সাথে মানানসই বিভিন্ন নকশা-ও বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

*প্রকল্পের লক্ষ্যমাত্রা ও অর্জন*

সরকার শুরুতে ২০১৬-২৪ সালের জন্য ২.৯৫ কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। চাহিদা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৯ সালের জন্য আরও ২ কোটি অতিরিক্ত বাড়ির অনুমোদন দিয়েছে, ফলে, সামগ্রিক লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৪.৯৫ কোটি। ২০২৫-এর জুলাই পর্যন্ত তথ্য অনুযায়ী, কেবল ২০২৫-২৬ অর্থবর্ষেই ৩২.৯ লক্ষ বাড়ির লক্ষ্যমাত্রার মধ্যে ২৫.৬ লক্ষ বাড়ি মঞ্জুর করা হয়েছে।

*সুবিধাভোগী নির্বাচন ও আর্থিক সহায়তা*

 * *যোগ্যতা ও নির্বাচন:* ২০১১ সালের সামাজিক-আর্থিক ও জাতিগত জনগণনা (SECC) তথ্যের ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছভাবে সুবিধাভোগী বাছাই করা হয়। গ্রামসভা এই তালিকা যাচাই করে। বাদ পড়া যোগ্যদের অন্তর্ভুক্ত করতে 'আওয়াস প্লাস ২০২৪' অ্যাপের মাধ্যমে নতুন সমীক্ষা চালানো হচ্ছে।

 * *আর্থিক সহায়তা:* সমতল এলাকায় ১.২০ লক্ষ টাকা এবং পাহাড়ি ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ১.৩০ লক্ষ টাকা সরাসরি সহায়তা দেওয়া হয়। খরচের অনুপাত সমতলে ৬০:৪০ এবং পাহাড়ী এলাকায় ৯০:১০ (কেন্দ্র:রাজ্য)।

*সমন্বয় (Convergence): বাড়ির চেয়েও বেশি কিছু*

PMAY-G প্রকল্পটি কেবল দেওয়াল আর ছাদ নয়,  জীবনের মানোন্নয়নে অন্যান্য প্রকল্পের সাথেও যুক্ত:

 * *MGNREGS কর্মসংস্থান:* বাড়ি তৈরির জন্য প্রতিটি পরিবার ৯৫ দিনের অদক্ষ শ্রমের মজুরি (প্রায় ২৭,০০০ টাকা) পায়। বিগত নয় বছরে এই প্রকল্পে মোট ৫৬৮ কোটি শ্রমদিবস তৈরি হয়েছে।

 * *প্রশিক্ষণ:* এ পর্যন্ত ২.৯৭ লক্ষ প্রার্থীকে রাজমিস্ত্রির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 * *শৌচাগার ও অন্যান্য:* স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে শৌচাগার তৈরির জন্য ১২,০০০ টাকা এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে পানীয় জল, বিদ্যুৎ ও রান্নার গ্যাসের সংযোগ নিশ্চিত করা হয়।

*ডিজিটাল ও প্রযুক্তিগত উদ্ভাবন*

স্বচ্ছতা ও গুণমান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে:

 * *আওয়াস-সফট (AwaasSoft):* এটি প্রকল্পের মেরুদণ্ড হিসাবে কাজ করে, যেখানে সুবিধাভোগীর তথ্য থেকে শুরু করে অর্থ প্রদানের হিসাব সংরক্ষিত থাকে। এটি পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (PFMS)-এর সাথে যুক্ত।

 * *জিও-ট্যাগিং:* বাড়ি তৈরির প্রতিটি স্তরে সময় উল্লেখ করা (Time-stamped) এবং ভৌগোলিক অবস্থান-সহ (Geo-tagged) ছবি আপলোড করা বাধ্যতামূলক।

 * *প্রতারণা রোধ:* সুবিধাভোগী যাচাইয়ে আধার-ভিত্তিক ই-কেওয়াইসি এবং মুখমণ্ডল শনাক্তকরণ (Face Authentication) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

*বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারের পদক্ষেপ*

মন্ত্রক রিয়েল-টাইম ড্যাশবোর্ডের মাধ্যমে কাজের অগ্রগতি তদারকি করছে। যেসব বাড়িতে দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা চলে গেছে, সেগুলি দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া, ভূমিহীনদের জমি বরাদ্দ নিশ্চিত করতে রাজ্যগুলির সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

*উপসংহার*

প্রধানমন্ত্রীর আবাস যোজনা-গ্রামীণ কেবল ঘর তৈরির প্রকল্প নয়, এটি গ্রামীণ ভারতে আত্মমর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তির-ও এক শক্তিশালী মাধ্যম। ২০২৮-২৯ পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধির ফলে, নিশ্চিত হয়েছে যে, ভারতের প্রতিটি যোগ্য পরিবার একটি নিরাপদ আশ্রয় এবং উন্নত জীবনযাপনের সুযোগ পাবে।

PIB

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112200

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2100659

https://www.pib.gov.in/pressreleasepage.aspx?prid=1773447

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/nov/doc20241119437801.pdf

Lok Sabha

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2576_CxZ43E.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS233_KLhbbE.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1385_3A3AGR.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS326_cEbkaC.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1608_D7Aly3.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2576_CxZ43E.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU4324_IH5eDy.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1513_Wdawtn.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU3736_492KoQ.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1609_JGSqbv.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS326_cEbkaC.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS133_7KqvqE.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU3891_hCbrUz.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1513_Wdawtn.pdf?source=pqals

Success Story

https://rural.tripura.gov.in/sites/default/files/2024-01/Succes_stories_on_PMAY-G_in_Tripura.pdf

Click here for pdf file

******

SSS/PK...


(রিলিজ আইডি: 2260312) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati