ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
শারীরিকভাবে অক্ষম বা দুর্বল ব্যক্তিদের ব্যবহারগত সহায়ক দ্রব্যের ৬টি নতুন মানক প্রকাশ করল বিআইএস
প্রকাশিত:
01 MAY 2026 3:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ মে ২০২৬
ভারতীয় মানক সংস্থা (বিআইএস) এনএলইএপি-এর অঙ্গ হিসেবে চিকিৎসা সহায়ক প্রযুক্তির একগুচ্ছ মানক প্রকাশ করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর উদ্যোগের অঙ্গ হিসেবে এনএলইএপি-এর ডকুমেন্টের লক্ষ্য হল দেশজুড়ে নীতি নির্মাতা, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এবং সংশ্লিষ্ট অংশীদারদের সহায়ক প্রযুক্তি উন্নয়নে সুনির্দিষ্ট মানক স্থির করে দেওয়া।
স্বাস্থ্যসেবায়
অর্থটিক এবং প্রস্থেটিক্স অর্থাৎ কৃত্রিম অঙ্গ এবং সহায়ক যন্ত্রের ডিজাইনে ভারতীয় মানক ব্যবহারে সহায়তা প্রদানই এর কাজ। অক্ষম, শারীরিকভাবে অশক্ত এবং অসংক্রামক রোগে অঙ্গহানি হয়েছে, এরকম নাগরিক এবং প্রবীণ ব্যক্তিদের এবং নাগরিকদের জন্য নির্দিষ্ট গুণমান সম্পন্ন সহায়ক সামগ্রী নির্মান এর উদ্দেশ্য। সংশ্লিষ্ট অংশীদার সহ ভারতীয় শিল্পের কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে সহমতের ভিত্তিতে জাতীয় এই কমিটি মানক স্থির করে। আইসিএমআর এবং নতুন দিল্লির এইমস-এর ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের প্রধান ডঃ সঞ্জয় ওয়াধা-র পৌরোহিত্যে গড়ে ওঠা এই কমিটি কানপুরের এএলআইএমসিও-র মতো সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, এবং নানা অংশীদার সংস্থার সঙ্গে সহমতের ভিত্তিতে ভারতীয় মানক সংস্থা বিগত বছরে ৬টি মানক প্রকাশ করেছে। এগুলি হল, ১) আইএস ১৮৫৫৮ (পার্ট-১): ২০২৫/আইএসও ১১৩৩৪-১ এলবো ক্লাচ যা কনুই-এর জন্য সম্পূর্ণ গুণমানপরীক্ষিত হাত দিয়ে ধরে চলাফেরা করার সহায়ক সরঞ্জাম ২) আইএস ৫১৪৫: ২০২৬ ওয়াকিং স্টিক যা বেত,বাঁশ,এল্যুমনিয়ামের তৈরি চলার লাঠি, বিশেষজ্ঞদের পরামর্শক্রমে তৈরি ৩) আইএস ১৮৫৫৮ (পার্ট-৪): ২০২৫/আইএসও ১১৩৩৪-৪ ওয়াকিং স্টিক, তিন বা বেশি পায়ের সহায়ক সরঞ্জাম, ৪) আইএস ১৮১৮৯: ২০২৫/আইএসও ১৯০২৮ সহজে ব্যবহারযোগ্য নকশা,ট্যাকটাইল গাইড ম্যাপ অর্থাৎ এমন মানচিত্র যা স্পর্শে বোঝা যায়। দৃষ্টিহীনদের সুবিধার জন্য ৫) আইএস ১৯১৯০: ২০২৫/আইএসও ১৭০৪৯ সহজ ব্যবহারযোগ্য নকশা- ব্রেইল ব্যবহারকারী এবং সাঙ্কেতিক উপকরণ সামগ্রী এবং ৬) আইএস ১৯৬৩১: ২০২৬ পোর্টেবল র্যাম্প যা হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সহজে বহনযোগ্য ঢালু পথ।
দেশে বয়স্ক ও প্রবীণ নাগরিকের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাঁদের দিকে তাকিয়ে তাঁরা যাতে চলৎশক্তিহীন না হয়ে পড়েন এবং শারীরিক অঙ্গহানির বাধা কাটিয়ে উঠেও তাঁরা যাতে চলাফেরায় সক্ষম হতে পারেন, সেই লক্ষেই তাঁদের সহায়ক উপকরণ সামগ্রীর মানক নির্ধারণই এর উদ্দেশ্য। সেই সঙ্গে দেশজ নির্মাণ সামগ্রী যাতে আন্তর্জাতিক মান বজায় রাখে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির প্রসার ঘটতে পারে সেইদিকে তাকিয়েও এই ব্যবস্থা। ভারতীয় নির্মাণকারীদের উদ্ভাবনমুখী হয়ে উঠতে উৎসাহদান, সেইসঙ্গে গুণগত উৎকর্ষতা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিধানের দিকে তাকিয়ে সেগুলি গড়ে তোলাই এর উদ্দেশ্য। ভারতে এই সমস্ত সহায়ক সরঞ্জামের প্রয়োজন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। উত্তরোত্তর সেই চাহিদার দিকে তাকিয়ে শিল্প ও নির্মাণ সংস্থাগুলি যাতে যথাযথ মানক মেনে চলে সেই বাধ্যবাধকতা থেকে এই মানকগুলি প্রকাশ করা হয়েছে।
SC/AB/NS
(রিলিজ আইডি: 2257387)
ভিজিটরের কাউন্টার : 11