সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথাগত বুদ্ধের পবিত্র অবশেষ গভীর আধ্যাত্মিক উদ্দীপনার মাঝে লেহ-তে পৌঁছালো

প্রকাশিত: 29 APR 2026 5:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬

 

গভীর আধ্যাত্মিক উদ্দীপনা এবং ভক্তি ভাবাবেগের মাঝে তথাগত বুদ্ধের পবিত্র পিপরাহয়া অবশেষ আজ লেহ-তে পৌঁছালো। এবং কেন্দ্রশাসিত লেহ-তে এর মধ্যে দিয়ে বুদ্ধের পবিত্র অবশেষকে ঘিরে ঐতিহাসিক আধ্যাত্মিক উদযাপনেরও সূচনা হল। 

 

প্রথাগত অভ্যর্থনা অনুষ্ঠান, আনুষ্ঠানিক সম্মাননা এবং পবিত্র ধর্মাচরণের মাঝে তা অনুষ্ঠিত হয়। দিল্লি থেকে এই পবিত্র অবশেষ ড্রুকপা থুকসে রিনপোচে এবং মাথো মঠের কেনপো থিনলাস চোসাল বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লি থেকে এই পবিত্র অবশেষ নিয়ে আসেন। লাদাখের উপ রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা বিশিষ্ট ধর্মীয় এবং জননেতাদের উপস্থিতিতে তা গ্রহণ করেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

লাদাখ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেওয়া হয়। বৌদ্ধ সন্ন্যাসীরা বিশেষ আরতি করেন। এরপর প্রথাগত অনুষ্ঠানের মাঝে পবিত্র অবশেষ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জিবেৎসল-এ নিয়ে যাওয়া হয়। এই স্থানেই ১ মে থেকে জনপ্রদর্শনীর সূচনা হবে। এইবার ১ মে ২৫৬৯-তম বুদ্ধ পূর্ণিমা। আজকের এই অনুষ্ঠান ঘিরে লাদাখের নানা প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিপুল অংশগ্রহণ চোখে পড়ে যা ঐক্য, বিশ্বাস এবং যৌথ শ্রদ্ধা নিবেদনের এক নিদর্শন স্বরূপ। হাজার হাজার ভক্ত প্রথাগত পোশাকে সজ্জিত হয়ে পবিত্র অবশেষের দর্শন পেতে জিবেৎসল অভিমুখে লাইন করে দাঁড়ান। 

 

যে সমস্ত পদস্থ আধিকারিকরা এই পবিত্র অবশেষ নিয়ে এসেছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে তিব্বতি সম্প্রদায়ের মানুষরা প্রথাগত রীতিতে ফুল দিয়ে তাঁদের উষ্ণ শুভেচ্ছা জানান।

 

এই অনুষ্ঠানকে এক ধার্মিক অনুষ্ঠানের আখ্যা দিয়ে উপরাজ্যপাল শ্রী সাক্সেনা বলেন, বুদ্ধের পবিত্র অবশেষের আগমন সমগ্র এলাকাকে আশীর্বাদধন্য করেছে। এই পবিত্র অবশেষ অতীতে আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হলেও এই প্রথমবার সংরক্ষণের মূল স্থান থেকে তা ভারতের মধ্যে প্রদর্শনের জন্য আনা হল। এই পবিত্র অনুষ্ঠানের জন্য লাদাখকে নির্বাচিত করায় শ্রী সাক্সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই স্থল বৌদ্ধ ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ভগবান বুদ্ধের আশীর্বাদধন্য হতে জনসাধারণের বিপুল অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। 

 

বিগত বছরগুলিতে ভগবান বুদ্ধের পবিত্র পিপরাহুয়া অবশেষ থাইল্যান্ড, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, রাশিয়া, সিঙ্গাপুর, ভুটান শ্রীলঙ্কা এবং মায়ানমারে প্রদর্শিত হয়েছে। লাদাখে জিবেৎসল-এ এই পবিত্র অবশেষে জনসাধারণ শ্রদ্ধা নিবেদনের জন্য ২ মে থেকে ১০ মে পর্যন্ত প্রদর্শিত হবে। এরপর জানস্কায় তা প্রদর্শিত হবে ১১ এবং ১২ই মে। লেহ-র ধর্ম কেন্দ্রে ১৩ এবং ১৪ তারিখ প্রদর্শনের পর ১৫ই মে তা দিল্লি ফিরে যাবে। 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীগণ, রাষ্ট্রদূতরা এবং বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির মুখ্যমন্ত্রীরা এবং বিভিন্ন বুদ্ধ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই পবিত্র অবশেষে শ্রদ্ধা নিবেদনের জন্য লেহ সফর করবেন। 

 

সাম্প্রতিক বছরগুলিতে পিপরাহুয়া অবশেষকে ঘিরে আন্তর্জাতিক আকর্ষণ পুনরায় নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘ ১২৭ বছর ঔপনিবেশিক নিয়ন্ত্রণে থাকার পর এর সঙ্গে সম্পর্কিত রত্ন ও উপহার সামগ্রী ২০২৫-এর জুলাই মাসে একটি ব্রিটিশ পরিবার এবং ব্যক্তিগত সংগ্রহ থেকে ভারতে প্রত্যর্পন করা হয়।

এই পবিত্র অনুষ্ঠানকে ঘিরে বৃক্ষরোপণ, পুষ্প পাত্র স্থাপন এবং শহর জুড়ে স্বচ্ছতা অভিযানের আয়োজন হয়েছে তা সব দর্শকের কাছে তা এক নান্দনিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষ্য বহন করে।

 

 

SC/AB/NS


(রিলিজ আইডি: 2256728) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati