প্রধানমন্ত্রীর দপ্তর
পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
22 APR 2026 11:07AM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“গত বছর এইদিনে পহেলগাঁও-তে ভয়ঙ্কর জঙ্গি হামলায় যেসব নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা যাবে না। শোকসন্তপ্ত পরিবারগুলির সদস্যরা, যাঁরা এই আঘাত সহ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা।
শোক ও সংকল্পের এই প্রহরে জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। ভারত কখনই কোনও রকম সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। সন্ত্রাসবাদীদের ঘৃণ্য পরিকল্পনা কোনদিনই সফল হবে না।”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2254565)
ভিজিটরদের কাউন্টার : 4