ইস্পাত মন্ত্রক
azadi ka amrit mahotsav

২৭শে এপ্রিল ইস্পাত আমদানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ইস্পাত মন্ত্রকের উদ্যোগ

পোস্ট করার দিনক্ষণ: 22 APR 2026 10:09AM by PIB Agartala

নতুনদিল্লি, ২২ এপ্রিল, ২০২৬


ইস্পাত আমদানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ইস্পাত মন্ত্রক আগামী ২৭শে এপ্রিল একটি 'ওপেন হাউস' আলোচনা চক্রের আয়োজন করেছে। নতুন দিল্লির নেতাজি নগরে মন্ত্রকের দপ্তর 'স্টিল রুম'-এ এটি অনুষ্ঠিত হবে। বিভিন্ন সংস্থা এবং আমদানির সঙ্গে যুক্ত সংগঠনগুলি এই আলোচনা চক্রে তাদের সমস্যা ও মতামত জানাতে পারবে। এই ওপেন হাউসে অংশগ্রহণ এবং আলোচনায় একটি নির্ধারিত সময় পাওয়ার জন্য tech-steel[at]nic[dot]in ঠিকানায় ই-মেল পাঠাতে হবে।
ই-মেল পাঠানোর সময় নিম্নলিখিত তথ্যগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করুন:
১। সংস্থা/সংগঠনের নাম
২। শিল্প ও পণ্যের প্রকারভেদ – অটোমোবাইল/মহাকাশ শিল্প/টেলিযোগাযোগ/প্রতিরক্ষা ইত্যাদি
৩।আলোচ্য বিষয়টি SIMS/SARAL SIMS/QCO EXEMPTION-এর সঙ্গে সম্পর্কিত কি না
৪। SIMS/SARAL SIMS/QCO EXEMPTION সংক্রান্ত কোনো আবেদন থেকে থাকলে তার রেফারেন্স বা তথ্যসূত্র
৫। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, তার সংক্ষিপ্ত বিবরণ (সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে)
৬। অংশগ্রহণকারীর নাম ও কোন পদে তিনি আসীন (তৃতীয় কোনো পক্ষের প্রতিনিধিত্ব অনুমোদিত নয়)
৭। অংশগ্রহণকারীর সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্য (মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানা)
এই আলোচনা চক্র সকাল ১১:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত চলবে এবং আলোচনার জন্য বরাদ্দ নির্দিষ্ট সময় ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে নির্ধারিত তালিকার বাইরে কারও অংশগ্রহণের সুযোগ থাকবে না। বেশী সংখ্যক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিতে প্রতিটি সংগঠন থেকে শুধুমাত্র একজন প্রতিনিধিই এখানে যোগদানের অনুমতি পাবেন।

ইস্পাত আমদানি ক্ষেত্রে SIMS/SARAL SIMS/QCO-এর ছাড়ের বিষয়ে কোনো কোম্পানি বা সংগঠনের যদি কোনো সমস্যা থাকে, তবে আলোচনায় নিশ্চিতভাবে সময় পাওয়ার জন্য তাদের আগামী ২৪শে এপ্রিল, বিকেল ৩:০০টার মধ্যে উপরের ই-মেল ঠিকানায় এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2254557) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English