কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়"
২১ এপ্রিল, ২০২৬ সিভিল সার্ভিসেস ডে উপলক্ষে দেশের প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি
পোস্ট করার দিনক্ষণ:
20 APR 2026 12:47PM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ এপ্রিল ২০২৬
২১ এপ্রিল ১৮তম সিভিল সার্ভিসেস ডে উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কর্মী, জনঅভিযোগ নিষ্পত্তি ও পেনশন মন্ত্রকের প্রশাসনিক সংস্কার দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের সরকারি আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ।
নাগরিকদের সেবার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কর্তব্য নতুন করে স্মরণ করিয়ে দিতে প্রতি বছর সিভিল সার্ভিসেস ডে উদযাপন করা হয় ২১ এপ্রিল তারিখে। ১৯৪৭-এর এই দিনে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে ভাষণে সর্দার বল্লভভাই প্যাটেল তাঁদের দেশের প্রশাসনের ইস্পাত কাঠামো বলে উল্লেখ করেছেন। এবছর সিভিল সার্ভিসেস ডে-র মূল ভাবনা হল “বিকশিত ভারত: নাগরিক কেন্দ্রিক প্রশাসন এবং প্রান্তিকতম স্থানে উন্নয়ন”।
এ বছর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন কর্মী, জন-অভিযোগ নিষ্পত্তি ও পেনশন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। স্বাগত ভাষণ দেবেন ক্যাবিনেট সচিব ডঃ টি ভি সোমানাথন। এরপর বেশ কয়েকটি আলোচনা সভার আয়োজন রয়েছে। ‘পি এম বিশ্বকর্মা’ প্রকল্পের মাধ্যমে ধারাবাহিক জীবিকার সংস্থান শীর্ষক একটি আলোচনা চক্রে পৌরোহিত্য করবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী শ্রী জিতন রাম মানঝি। অসংক্রামক রোগের প্রতিরোধ সংক্রান্ত আলোচনাচক্রে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। কৃষকদের আর্থিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভায় পৌরোহিত্য করবেন কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে কার্বন নির্গমন হ্রাস সংক্রান্ত একটি আলোচনা সভারও আয়োজন করা হবে।
এইসব আলোচনায় যোগ দেবেন ভারত সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2253848)
ভিজিটরদের কাউন্টার : 11