রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলরের
প্রকাশিত:
16 APR 2026 7:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২৬
অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টোকার আজ রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন।
ডক্টর স্টোকারকে তাঁর প্রথম ভারত সফরে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে গণতন্ত্র, আইনের শাসন এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেছে।
রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালে ভারত-অস্ট্রিয়া কূটনৈতিক সম্পর্কের ৭৫-তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রিয়া সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন মাত্রা দিয়েছে। উদ্ভাবন, পুনর্নবীকরণ এবং পরিবেশবান্ধব জ্বালানী, হাইড্রোজেন, জল, বর্জ্য ব্যবস্থাপনা এবং কৃত্রিম মেধার মতো নতুন ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এতে প্রসার লাভ করেছে।
রাষ্ট্রপতি আরও বলেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর অস্ট্রিয়ার চ্যান্সেলরের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভারত-অস্ট্রিয়া বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে নতুন মাত্রা পাবে। অস্ট্রিয়ার কোম্পানিগুলি ভারতে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে যথেষ্ট সুযোগ বিশেষত, উদ্ভূত ক্ষেত্র যেমন, সেমি কন্ডাক্টর, পরিবেশ বান্ধব জ্বালানী এবং কৃত্রিম মেধায়। তিনি আরও বলেন, ভারত ও অস্ট্রিয়া উভয়ই জ্ঞানভিত্তিক অর্থনীতি হওয়ায় বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের প্রভূত সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম স্টার্টআপ পরিমণ্ডল। ২০২৪ সালে চালু হওয়া “ভারত-অস্ট্রিয়া স্টার্টআপ ব্রিজ” নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ক্রমেই শক্তিশালী হচ্ছে।
উভয় নেতাই মনে করেন, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে এই সফর সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই এক নতুন মাত্রা সংযোজন করবে।
SC / AB /AG
(রিলিজ আইডি: 2252907)
ভিজিটরের কাউন্টার : 4