বিদেশমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামী ২২ এপ্রিল আইআইএম (IIM) ক্যালকাটায় পাসপোর্ট মোবাইল ভ্যান ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে

পাসপোর্ট পরিষেবা সহজতর করতে বিশেষ উদ্যোগ

প্রকাশিত: 16 APR 2026 6:06PM by PIB Kolkata

কলকাতা, ১৬ এপ্রিল, ২০২৬

 

নাগরিকদের জন্য পাসপোর্ট পরিষেবা আরও সহজলভ্য এবং স্বাচ্ছন্দ্যময় করার প্রচেষ্টার অংশ হিসাবে, আগামী ২২ এপ্রিল, ২০২৬ তারিখে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) ক্যালকাটায় একটি 'পাসপোর্ট মোবাইল ভ্যান ক্যাম্প'-এর আয়োজন করা হবে।

 

মোবাইল ভ্যান শিবিরটি হবে,

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা

ডায়মন্ড হারবার রোড, জোকায়।

 

এই শিবিরের জন্য 'নরমাল' ক্যাটাগরির অধীনে মোট ৪০টি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে।

 

আবেদনকারীদের সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে: www.passportindia.gov.in

 

আবেদনকারীদের অনলাইনে প্রাপ্ত অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (ARN) সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

শুধুমাত্র সেই সমস্ত আবেদনকারীই এই শিবিরে পরিষেবা পাবেন, যাঁরা ২২ এপ্রিল, ২০২৬-এর জন্য নিশ্চিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন।

 

প্রয়োজনীয় নথিপত্র বিষয়ক বিস্তারিত তথ্য আবেদনকারীরা সরকারি ওয়েবসাইট www.passportindia.gov.in থেকে সংগ্রহ করতে পারবেন।

 

দ্রুততর প্রক্রিয়াকরণের জন্য, অনলাইন আবেদনপত্র পূরণ করার সময় (অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে) আবেদনকারীদের ডিজিলকার (DigiLocker) অ্যাপ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।

**************

 

SSS/PK/16.4.26


(রিলিজ আইডি: 2252720) ভিজিটরের কাউন্টার : 20
এই রিলিজটি পড়তে পারেন: English