বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬ সালের মার্চ মাসের জন্য ভারতে পাইকারি মূল্যের সূচক সংখ্যা (ভিত্তি বছর: ২০১১-১২)

পোস্ট করার দিনক্ষণ: 15 APR 2026 12:00PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬

 

 

 

সর্বভারতীয় পাইকারি মূল্য সূচক অনুসারে, মার্চ, ২০২৬ মাসের জন্য (মার্চ, ২০২৫-এর তুলনায়) বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৩.৮৮% (অন্তর্বর্তী)। মার্চ, ২০২৬-এ এই মুদ্রাস্ফীতির হারে বৃদ্ধির প্রধান কারণ হলো অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, অন্যান্য উৎপাদিত পণ্য, খাদ্যবহির্ভূত সামগ্রী, মৌলিক ধাতু উৎপাদন এবং খাদ্যদ্রব্য ইত্যাদির মূল্যবৃদ্ধি। সমস্ত পণ্য এবং পাইকারি মূল্য সূচকের উপাদানগুলির গত তিন মাসের সূচক সংখ্যা ও মুদ্রাস্ফীতির হার নিচে দেওয়া হলো:

 

সূচক সংখ্যা এবং মুদ্রাস্ফীতির বার্ষিক হার (বার্থিক ভিত্তিতে %)*

সব পণ্য/প্রধান বিভাগগুলি

ভার (%)

জানুয়ারি ২৬ (চূড়ান্ত)

ফেব্রুয়ারি ২৬ (অন্তর্বর্তী)

মার্চ ২৬ (অন্তর্বর্তী)

সূচক

মুদ্রাস্ফীতি

সূচক

মুদ্রাস্ফীতি

সূচক

মুদ্রাস্ফীতি

সব পণ্য

১০০.০০

১৫৭.৬

১.৬৮

১৫৮.২

২.১৩

১৬০.৮

৩.৮৮

প্রাথমিক পণ্য

২২.৬২

১৯৪.০

২.২৭

১৯২.৯

৩.২৭

১৯৭.৩

৬.৩৬

জ্বালানি ও বিদ্যুৎ

১৩.১৫

১৪৫.৯

-৪.০১

১৪৭.৬

-৩.৭৮

১৫৩.৭

১.০৫

উৎপাদিত পণ্য

৬৪.২৩

১৪৭.১

২.৫৮

১৪৮.২

২.৯২

১৪৯.৫

৩.৩৯

খাদ্য সূচক

২৪.৩৮

১৯৪.৪

১.৫১

১৯২.৯

১.৮৫

১৯২.৮

১.৮৫

 

 

২. ফেব্রুয়ারি, ২০২৬-এর তুলনায় মার্চ, ২০২৬ মাসে পাইকারি মূল্য সূচকের মাস-ভিত্তিক পরিবর্তন ছিল ১.৬৪%। গত ছয় মাসের পাইকারি মূল্য সূচকের মাসিক পরিবর্তনের সারসংক্ষেপ নিচে দেওয়া হলো:

 

পাইকারি মূল্য সূচকে মাস ভিত্তিক পরিবর্তন (%)

সব পণ্য/প্রধান বিভাগগুলি

ভার

অক্টোবর ২৫

নভেম্বর ২৫

ডিসেম্বর ২৫

জানুয়ারি ২৬ (চূড়ান্ত)

জানুয়ারি ২৬ (অন্তর্বর্তী)

মার্চ ২৬ (অন্তর্বর্তী)

সব পণ্য

১০০.০০

০.০৬

০.৭১

০.৬৪

০.২৫

০.৩৮

১.৬৪

প্রাথমিক পণ্য

২২.৬২

-০.৩৭

২.২৩

০.৬৭

-০.১০

-০.৫৭

২.২৮

জ্বালানি ও বিদ্যুৎ

১৩.১৫

১.২৬

০.৮৩

১.৩০

-১.৬২

১.১৭

৪.১৩

উৎপাদিত পণ্য

৬৪.২৩

০.০৭

-০.০৭

০.৪৮

০.৮২

০.৭৫

০.৮৮

খাদ্য সূচক

২৪.৩৮

-০.০৫

১.৬৭

০.৩৬

-০.৭৭

-০.৭৭

-০.০৫

 

 

৩. পাইকারি মূল্য সূচকের প্রধান বিভাগগুলিতে মাস-ভিত্তিক পরিবর্তন:

 

প্রাথমিক পণ্য (ভার ২২.৬২%): - এই প্রধান বিভাগের সূচক ফেব্রুয়ারি, ২০২৬ মাসের ১৯২.৯ (অন্তর্বর্তী) থেকে মার্চ, ২০২৬ মাসে ২.২৮% বৃদ্ধি পেয়ে ১৯৭.৩ (অন্তর্বর্তী) হয়েছে। ফেব্রুয়ারি, ২০২৬-এর তুলনায় মার্চ, ২০২৬-এ অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস (৩৬.১৬%) এবং খনিজ পদার্থের (০.১২%) দাম বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি, ২০২৬-এর তুলনায় মার্চ, ২০২৬-এ খাদ্যদ্রব্য (-০.৮৫%) এবং অ-খাদ্যদ্রব্যের (-০.২২%) দাম হ্রাস পেয়েছে।

 

জ্বালানি ও বিদ্যুৎ (ভার) ১৩.১৫%): - এই প্রধান গোষ্ঠীর সূচক ফেব্রুয়ারি, ২০২৬ মাসের ১৪৭.৬ (অন্তর্বর্তী) থেকে মার্চ, ২০২৬ মাসে ৪.১৩% বৃদ্ধি পেয়ে ১৫৩.৭ (অন্তর্বর্তী) হয়েছে। ফেব্রুয়ারি, ২০২৬-এর তুলনায় মার্চ, ২০২৬-এ খনিজ তেলের দাম (৮.৭৭%) বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি, ২০২৬-এর তুলনায় মার্চ, ২০২৬-এ বিদ্যুতের দাম (-৫.০৭%) হ্রাস পেয়েছে।

 

উৎপাদিত পণ্য (ভার ৬৪.২৩%): - এই প্রধান গোষ্ঠীর সূচক ফেব্রুয়ারি, ২০২৬ মাসের ১৪৮.২ (অন্তর্বর্তী) থেকে মার্চ, ২০২৬ মাসে ০.৮৮% বৃদ্ধি পেয়ে ১৪৯.৫ (অন্তর্বর্তী) হয়েছে। উৎপাদিত পণ্যের জন্য ২২টি এনআইসি দুই-অঙ্কের গোষ্ঠীর মধ্যে, ১৬টি গোষ্ঠীর দাম বৃদ্ধি পেয়েছে এবং ৬টি গোষ্ঠীর দাম হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারী, ২০২৬-এর তুলনায় মার্চ, ২০২৬-এ যেসব গুরুত্বপূর্ণ গোষ্ঠীর মূল্যে মাস-ভিত্তিক বৃদ্ধি দেখা গেছে, সেগুলোর মধ্যে ছিল খাদ্যপণ্য উৎপাদন; রাসায়নিক ও রাসায়নিক পণ্য; মৌলিক ধাতু; বস্ত্র এবং অন্যান্য উৎপাদন ইত্যাদি। যেসব গোষ্ঠীর মূল্য কমেছে সেগুলোর মধ্যে ছিল যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদন; পানীয়; যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যতীত নির্মিত ধাতব পণ্য; কম্পিউটার, ইলেকট্রনিক ও অপটিক্যাল পণ্য এবং পরিধেয় বস্ত্র ইত্যাদি।

 

৪. পাইকারি খাদ্য সূচক (ভার ২৪.৩৮%): প্রাথমিক পণ্য গোষ্ঠীর 'খাদ্য সামগ্রী' এবং উৎপাদিত পণ্য গোষ্ঠীর 'খাদ্য পণ্য' নিয়ে গঠিত খাদ্য সূচকটি ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ১৯২.৯ থেকে মার্চ মাসে সামান্য কমে ১৯২.৮-এ দাঁড়িয়েছে। পাইকারি খাদ্য সূচকের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির হার (বছর-বছর) ২০২৬ সালের মার্চ মাসে ১.৮৫%-এ অপরিবর্তিত রয়েছে।

 

৫. জানুয়ারী মাসের চূড়ান্ত সূচক (ভিত্তি বছর: ২০১১-১২=১০০): জানুয়ারী মাসের জন্য, 'সকল পণ্য'-এর (ভিত্তি: ২০১১-১২=১০০) চূড়ান্ত পাইকারি মূল্য সূচক এবং মুদ্রাস্ফীতির হার যথাক্রমে ১৫৭.৬% এবং ১.৬৮%-এ দাঁড়িয়েছে।

 

সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন পণ্য গোষ্ঠীর জন্য সর্বভারতীয় পাইকারি মূল্য সূচক এবং মুদ্রাস্ফীতির হারের বিবরণ পরিশিষ্ট ১-এ রয়েছে। গত ছয় মাসের বিভিন্ন পণ্য গোষ্ঠীর জন্য পাইকারি মূল্য সূচকের উপর ভিত্তি করে বার্ষিক মুদ্রাস্ফীতির হার (বছর-বছর) পরিশিষ্ট ২-এ রয়েছে। গত ছয় মাসের বিভিন্ন পণ্য গোষ্ঠীর জন্য পাইকারি মূল্য সূচক পরিশিষ্ট ৩-এ রয়েছে।

 

৬. প্রতিক্রিয়ার হার: মার্চ, ২০২৬-এর পাইকারি মূল্য সূচক ৭৭.৮ শতাংশের একটি ভারযুক্ত প্রতিক্রিয়ার হারে সংকলিত হয়েছে, যেখানে জানুয়ারি, ২০২৬-এর চূড়ান্ত পরিসংখ্যান ৯২.৭ শতাংশের ভারযুক্ত প্রতিক্রিয়ার হারের উপর ভিত্তি করে তৈরি। পাইকারি মূল্য সূচক সংশোধন নীতি অনুসারে পাইকারি মূল্য সূচকের অন্তর্বর্তী পরিসংখ্যানগুলি সংশোধন করা হবে।

 

৭. প্রেস বিজ্ঞপ্তির পরবর্তী তারিখ: এপ্রিল, ২০২৬ মাসের পাইকারি মূল্য সূচক ১৪/০৫/২০২৬ তারিখে প্রকাশিত হবে।

 

দ্রষ্টব্য: ডিপিআইআইটি (DPIIT) প্রতি মাসের ১৪ তারিখে (অথবা ১৪ তারিখ ছুটির দিন হলে পরবর্তী কর্মদিবসে) সংশ্লিষ্ট মাসের দুই সপ্তাহ পর ভারতে পাইকারি মূল্যের সূচক সংখ্যা মাসিক ভিত্তিতে প্রকাশ করে। এই সূচক সংখ্যাটি সারা দেশের প্রাতিষ্ঠানিক উৎস এবং নির্বাচিত উৎপাদন ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংকলিত হয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে মার্চ, ২০২৬ (অন্তর্বর্তী), জানুয়ারি, ২০২৬ (চূড়ান্ত) এবং অন্যান্য মাস/বছরের জন্য পাইকারি মূল্য সূচক (ভিত্তি বছর ২০১১-১২=১০০) অন্তর্ভুক্ত রয়েছে। পাইকারি মূল্য সূচকের অন্তর্বর্তী পরিসংখ্যান সংশ্লিষ্ট মাস থেকে ১০ সপ্তাহ পর চূড়ান্ত করা হয় এবং এরপর তা অপরিবর্তিত থাকে।

 

বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252109&reg=3&lang=1

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2252415) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English