স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান সমাজসংস্কারক ও শিক্ষাবিদ মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

प्रविष्टि तिथि: 11 APR 2026 1:08PM by PIB Agartala

নয়াদিল্লি: ১১ এপ্রিল ২০২৬

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান সমাজসংস্কারক ও শিক্ষাবিদ মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক্স ( পূর্বতন ট্যুইটার) প্ল্যাটফর্মে করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে, জ্যোতিবা ফুলেজি শিক্ষা-কে সামাজিক সংস্কারের সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে গণ্য করতেন। শ্রী শাহ আরও বলেন যে, শ্রী ফুলে নারীশিক্ষার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন এবং 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2251412) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English