প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের বীর নায়ক কর্নেল সোনম ওয়াংচুক, মহাবীর চক্র (এমভিসি)-এর প্রয়াণে প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: 10 APR 2026 5:29PM by PIB Kolkata

নয়াদিল্লি: ১০ এপ্রিল ২০২৬

 

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের এক বীর সৈনিক এবং 'মহাবীর চক্র' সম্মানে ভূষিত কর্নেল সোনম ওয়াংচুক (অবসরপ্রাপ্ত)-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডেল' (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে করা একটি পোস্টে প্রতিরক্ষামন্ত্রী কর্নেল ওয়াংচুকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কর্নেল ওয়াংচুককে ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত সম্মানিত ও পদকপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অভিহিত করেন, যিনি তাঁর বীরত্ব, দৃঢ়চেতা নেতৃত্ব এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার জন্য সুপরিচিত ছিলেন।

শ্রী রাজনাথ সিং বলেন, “লাদাখের এক গর্বিত সন্তান হিসেবে তিনি এই অঞ্চলের অন্তর্নিহিত চেতনারই মূর্ত প্রতীক ছিলেন—সহনশীল, অটল এবং দেশসেবার মন্ত্রে গভীরভাবে প্রোথিত; একইসঙ্গে তিনি ভারতের 'বৈচিত্র্যের মাঝে ঐক্য'-এরও এক উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়েছিলেন। 'অপারেশন বিজয়'-এর সময় সম্মুখভাগে থেকে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার যে অসীম সাহসিকতা তিনি প্রদর্শন করেছিলেন, তা অত্যন্ত প্রতিকূল ও দুর্গম উচ্চ-অঞ্চলের পরিবেশে তাঁর অধীনস্থ সৈনিকদের প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর সমগ্র জীবনটিই সাহস, আত্মত্যাগ এবং জাতীয় সংহতির এক জীবন্ত দলিল হয়ে থাকবে; আর তাঁর রেখে যাওয়া আদর্শ ও উত্তরাধিকার আগামী প্রজন্মকেও নিরন্তর অনুপ্রাণিত করে যাবে।”

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2251097) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi