প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পিএম মুদ্রা যোজনার একাদশ বার্ষিকীতে এর সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 08 APR 2026 1:18PM by PIB Agartala

নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পিএম মুদ্রা যোজনা'-র সাফল্যের কথা তুলে ধরে এই প্রকল্পটি কীভাবে লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখার আত্মবিশ্বাস ও সেই স্বপ্ন পূরণের উপায় জুগিয়েছে, তার কিছু ঝলক শেয়ার করেছেন।

একাধিক এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

"পিএম মুদ্রা যোজনা ঋণ পাওয়ার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে; এটি লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখার আত্মবিশ্বাস এবং সেই স্বপ্ন পূরণের প্রয়োজনীয় উপায় জুগিয়েছে।

বিভিন্ন বাধা দূর করে এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার ওপর আস্থা রেখে, এই যোজনা ভারত জুড়ে উদ্যোগী মনোভাবকে আরও শক্তিশালী করেছে।

#11YearsOfMUDRA"

"মুদ্রা যোজনার রূপান্তরমূলক ক্ষমতার এক ঝলক - এটি কীভাবে আমাদের 'যুব শক্তি' ও 'নারী শক্তি'-র ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে, তারই একটি চিত্র।

#11YearsOfMUDRA"

"পিএম মুদ্রা যোজনা এমন এক অর্থনৈতিক দর্শনের প্রতিফলন, যেখানে সুযোগগুলো নাগালের মধ্যে আনা হয়, বিভিন্ন উদ্যোগকে উৎসাহিত করা হয় এবং প্রতিটি স্বপ্নের বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

#11YearsOfMUDRA"

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2250101) ভিজিটরদের কাউন্টার : 11
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English