প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় টো লাম-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পোস্ট করার দিনক্ষণ: 07 APR 2026 12:32PM by PIB Agartala

নয়াদিল্লি, ৭ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় টো লাম-কে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ;

“ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় টো লাম-কে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্বে আমাদের দুই দেশের কালোত্তীর্ণ বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দুই দেশের মানুষের কল্যাণ এবং আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও নিবিড় করে তুলতে আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অপেক্ষা করছি।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249699) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English