ইস্পাত মন্ত্রক
এসএআইএল-এর দেশজ বিশেষ ইস্পাত দিয়ে তৈরি আইএনএস তারাগিরি
পোস্ট করার দিনক্ষণ:
05 APR 2026 2:19PM by PIB Agartala
নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৬
ইস্পাত মন্ত্রকের অধীন একটি মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আইএনএস তারাগিরির বাহিনীতে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নীলগিরি-শ্রেণীর (প্রোজেক্ট ১৭-এ) চতুর্থ স্টিলথ ফ্রিগেটটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল ৩রা এপ্রিল ২০২৬-এ।
যুদ্ধ জাহাজটি নির্মাণ করেছে মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। ব্যবহৃত হয়েছে এসএআইএল-এর পাঠানো প্রায় ৪,০০০ টন বিশেষ শ্রেণীর ইস্পাতের প্লেট। এই বিশেষ ইস্পাত তৈরি হয়েছে সেইল-এর বোকারো, ভিলাই এবং রাউরকেল্লার সুসংহত ইস্পাত কারখানায়। এর থেকে বোঝা যায় ওই সংস্থার উন্নতমানের মেটালার্জিক্যাল সক্ষমতা এবং ধারাবাহিক গুণমান।
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে দেশজকরণের প্রয়াসে এসএআইএল বড় অবদান রেখে আসছে এবং লাগাতার সাহায্য করছে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগে। এই সংস্থা এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ কাজে বিশেষ শ্রেণীর ইস্পাত সরবরাহ করেছে। যেমন, দেশজ বিমানবাহী আইএনএস বিক্রান্ত এবং প্রোজেক্ট ১৭-এ শ্রেণীর প্রথম ৩টি জাহাজ আইএনএস নীলগিরি, আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরির জন্য।
আইএনএস তারাগিরির সফল অন্তর্ভুক্তি প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে ভারতের যাত্রাপথে আরও একটি মাইলফলক এবং দেশের সামুদ্রিক সক্ষমতাকে জোরদার করতে ঘরোয়া ইস্পাত প্রস্তুতকারকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249360)
ভিজিটরদের কাউন্টার : 6