নির্বাচন কমিশন
২০২৬ সালের সাধারণ নির্বাচন ও উপনির্বাচন: বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ৬৫০ কোটি টাকা ছাড়িয়ে গেল
পোস্ট করার দিনক্ষণ:
05 APR 2026 2:53PM by PIB Agartala
নয়াদিল্লি, ৫ এপ্রিল ২০২৬
১. ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ১৫ই মার্চ, ২০২৬ তারিখে আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভাগুলোর সাধারণ নির্বাচন এবং ৬টি রাজ্যের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। কমিশন সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সরকারকে আদর্শ আচরণবিধি (এমসিসি) কঠোরভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
২. স্মরণ করা যেতে পারে যে, কমিশন নির্বাচনমুখী ৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমান্তবর্তী ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন এনফোর্সমেন্ট বা প্রয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গে একাধিক পর্যালোচনা বৈঠক করেছে এবং তাঁদের হিংসা, ভীতি ও প্রলোভনমুক্ত নির্বাচন সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
৩. এগুলি সুনিশ্চিত করার লক্ষ্যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৫,১৭৩টিরও বেশি 'ফ্লাইং স্কোয়াড' মোতায়েন করা হয়েছে, যাতে প্রাপ্ত অভিযোগগুলোর নিষ্পত্তি ১০০ মিনিটের মধ্যে করা সম্ভব হয়। এছাড়া, বিভিন্ন স্থানে আকস্মিক তল্লাশি চৌকি (নাকা) স্থাপনের উদ্দেশ্যে ৫,২০০টিরও বেশি 'স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম' (এসএসটি) মোতায়েন করা হয়েছে।
৪. ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে 'ইলেকট্রনিক সিজার ম্যানেজমেন্ট সিস্টেম' (ইএসএমএস) চালু হওয়ার পর থেকে, ৫ই এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত সংগৃহীত তথ্য নিচে উপস্থাপন করা হলো।
|
ক্রমিক নং
|
রাষ্ট্র
|
নগদ (কোটি টাকা)
|
মদের পরিমাণ (লিটার)
|
মদের মূল্য (কোটি টাকা)
|
মাদকদ্রব্যের মূল্য (কোটি টাকা)
|
মূল্যবান ধাতুর মূল্য (কোটি টাকা)
|
বিনামূল্যে প্রাপ্তি
/অন্যান্য মূল্য (কোটি টাকা)
|
মোট (কোটি টাকা)
|
|
১.
|
পশ্চিমবঙ্গ
|
১১
|
২১,২৯,১০৩
|
৫৫
|
৬৫
|
৩৯
|
১৫০
|
৩১৯
|
|
২.
|
তামিলনাড়ু
|
৩০
|
৭৪,০২৯
|
২
|
৬৭
|
৮
|
৬৩
|
১৭০
|
|
৩.
|
আসাম
|
৪
|
৬,৮৪,৬২৭
|
২০
|
৫৬
|
৪
|
১৩
|
৯৭
|
|
৪.
|
কেরালা
|
৮
|
৬৪,৮৬২
|
২
|
৪১
|
১
|
৫
|
৫৮
|
|
৫.
|
পুদুচেরি
|
০.২
|
১১,০৬৮
|
০.৩
|
০
|
৬
|
০.০১
|
৭
|
|
|
মোট
|
৫৩.২
|
২৯,৬৩,৬৮৯
|
৭৯.৩
|
২৩০
|
৫৮
|
২৩১.০১
|
৬৫১.৫১
|
৫. কমিশন এক্ষেত্রে জোর দিয়েছে যে, এই নির্দেশাবলী কার্যকর করার জন্য পরিচালিত যাচাই ও পরিদর্শনের সময় প্রয়োগকারী কর্তৃপক্ষ যেন নিশ্চিত করে যে সাধারণ নাগরিকরা যাতে কোনো অসুবিধা বা হয়রানির শিকার না হন। এ বিষয়ে যে কোনো অভিযোগের সমাধানের জন্য জেলা অভিযোগ কমিটিও গঠন করা হয়েছে।
৬. নাগরিক/রাজনৈতিক দলগুলো সি-ভিজিল মডিউল ব্যবহার করে এমসিসি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2249355)
ভিজিটরদের কাউন্টার : 5