ভূ-বিজ্ঞানমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর : তাপমাত্রা বৃদ্ধি
প্রকাশিত:
01 APR 2026 11:40AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৬
নেচার সাসটেনেবিলিটি পত্রিকায় প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১০ সালে পৃথিবীর ২৩ শতাংশ মানুষকে চরম তাপমান সহ্য করতে হয়েছে। ২০৫০ সাল নাগাদ এই অনুপাত বেড়ে ৪১ শতাংশে পৌঁছতে পারে। সমীক্ষায় আরও বলা হয়েছে, ঐ সময়ে বিশেষত দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ৩৭৯ কোটি মানুষ চরম উষ্ণ আবহাওয়ার মুখোমুখি হতে পারেন। গ্রিন হাউজ গ্যাস নির্গমন বেড়ে চলা এর জন্য দায়ী। বিশ্বের তাপমাত্রা শিল্প বিপ্লব-পূর্ববর্তী সময়ের তুলনায় ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা।
চরম উষ্ণ আবহাওয়ার এই পূর্বাভাসের প্রেক্ষিতে আইএমডি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাস এবং করণীয় সম্পর্কে পরামর্শ প্রদানের ব্যবস্থা করছে সরকার।
* জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ) ২৩টি রাজ্যের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হিট অ্যাকশন প্ল্যান কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
* ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাস দেওয়ার পাশাপাশি নগর পরিকল্পনায় তাপরোধী ব্যবস্থাপনা গ্রহণের পরামর্শ দিয়েছে। শহরাঞ্চলে বনসৃজন এবং জলাশয় সংরক্ষণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, রেল দপ্তর, সড়ক পরিবহণ দপ্তর এবং সংবাদমাধ্যমের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
* ২০২৩-এর পর থেকে আইএমডি মরশুম এবং মাস-ভিত্তিক তাপপ্রবাহ সংক্রান্ত পূর্বাভাস দিয়ে চলেছে।
* এই সমস্ত তথ্য ও পূর্বাভাস অফলাইন ও অনলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাদেশিক স্তরে জেলা-ভিত্তিক তথ্য ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রের জন্য বিশেষ বুলেটিনেরও ব্যবস্থা হয়েছে।
কার্বন নির্গমন হ্রাসের জন্য যাবতীয় উদ্যোগ নিয়েছে সরকার। পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার, গ্রিন এনার্জি করিডর, ব্যাটারি স্টোরেজ সিস্টেম তৈরি করা হচ্ছে জরুরি ভিত্তিতে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় ও প্রাদেশিক স্তরের কর্মপরিকল্পনা মারফৎ কাজ এগিয়ে চলেছে।
আইএমডি তাপপ্রবাহ এবং শৈত্যপ্রবাহ সম্পর্কে বিশদ তথ্যাদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে দ্রষ্টব্য - https://imdpune.gov.in/Reports/Met_Monograph_Cold_Heat_Waves.pdf
লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন ধরিত্রী বিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SC/AC/DM..
(রিলিজ আইডি: 2247641)
ভিজিটরের কাউন্টার : 17