অর্থ মন্ত্রক
দেশের ৯৯.৯২ % গ্রামের ৫ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং সুবিধা উপলব্ধ
পোস্ট করার দিনক্ষণ:
30 MAR 2026 3:35PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৬
দেশের সব জনবসতিপূর্ণ গ্রামের ৫ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কের শাখা, বিজনেজ করেসপনডেন্ট (বিসি), ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এর সুবিধা নিশ্চিত করতে সরকার উদ্যোগী। জনধন দর্শক (জেডিডি) অ্যাপের মাধ্যমে জিআইএস পদ্ধতিতে ব্যাঙ্কিং ব্যবস্থার ওপর নজর রাখা হয়।
জেডিডি অ্যাপে দেওয়া ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ৬/৩/২০২৬ পর্যন্ত দেশের ৯৯.৯২% এবং দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০% গ্রামে ৫ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং-এর সুবিধা উপলব্ধ। ব্যাঙ্কিং পরিকাঠামো প্রসারের প্রধান অসুবিধা যোগাযোগ এবং পরিকাঠামোর অভাবের পাশাপাশি পছন্দমতো বাড়ি না পাওয়া।
রিজার্ভ ব্যাঙ্কের নীতি-নির্দেশিকা অনুযায়ী যেখানে ব্যাঙ্কিং ব্যবস্থা নেই সেখানেও তা উপলব্ধ করা একটি নিরন্তর প্রক্রিয়া যেটার দেখাশোনা করে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি/ইউনিয়ন টেরিটরি লেভেল ব্যাঙ্কার্স কমিটি। সংশ্লিষ্ট রাজ্য সরকার, সদস্য ব্যাঙ্কগুলি এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা ব্যাঙ্কিং-এর ব্যবস্থা স্থাপনের প্রস্তাব, তাদের বাণিজ্যিক পরিকল্পনা এবং বাণিজ্যিক লাভ-লোকসানের বিষয়টি বিবেচনা করে। কোথাও ব্যাঙ্ক খোলা লাভজনক হবে কিনা তা আরও ভালোভাবে খতিয়ে দেখতে ব্যাঙ্কগুলি প্রয়োজন মতো সমীক্ষাও চালায়।
লোকসভায় আজ এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরি।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247495)
ভিজিটরদের কাউন্টার : 28