পর্যটন মন্ত্রক
গ্রামীণ ও ধর্মীয় পর্যটন প্রসারে প্রকল্পসমূহ
পোস্ট করার দিনক্ষণ:
30 MAR 2026 2:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৬
পর্যটন কেন্দ্র এবং পর্যটন পণ্যসমূহের উন্নয়ন ও প্রচারের প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের ওপর ন্যস্ত থাকে। তবে, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক তাদের ‘স্বদেশ দর্শন’, ‘স্বদেশ দর্শন ২.০’, ‘চ্যালেঞ্জ ভিত্তিক পর্যটন কেন্দ্র উন্নয়ন’, যা স্বদেশ দর্শনেরই একটি উপ-প্রকল্প এবং ‘তীর্থস্থান পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক ও ঐতিহ্য সমৃদ্ধকরণ অভিযান’-এর মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলোর প্রচেষ্টাকে সহায়তা প্রদান করে। এই সহায়তার আওতায় দেশজুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটন পরিকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির কাজে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলোকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। এই আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি মূলত তহবিলের থাকা, প্রকল্পের নির্দেশিকা ও সময়ে সময়ে জারি করা অন্যান্য নির্দেশাবলি যথাযথভাবে মেনে চলা এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের ‘বিস্তারিত প্রকল্প প্রতিবেদন’ জমা দেওয়ার মতো বিষয়গুলোর ওপর নির্ভরশীল।
এগুলো ছাড়াও, নিম্নোক্ত পদক্ষেপগুলিও গ্রহণ করা হয়েছে:
(i) পর্যটন মন্ত্রক গ্রামীণ ও ধর্মীয় পর্যটন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পণ্য নিয়ে সামগ্রিক প্রচার চালায়। এর মূল লক্ষ্য হলো, পর্যটন-উৎস দেশগুলোর বাজারে ভারতকে একটি পছন্দের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বিশ্ব পর্যটন বাজারে ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি করা। এই প্রচারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে—ভ্রমণ সংক্রান্ত মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ; 'রোড শো', 'ইন্ডিয়া ইভিনিং', সেমিনার ও কর্মশালার আয়োজন; ভারতীয় খাদ্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন ও সেগুলোতে সহায়তা প্রদান; ট্যুর অপারেটরদের ব্রোশিওর বা প্রচারপত্র সংক্রান্ত সহায়তা প্রদান; বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের সাহায্যে প্রচারভিযান এবং বিমান সংস্থা, ট্যুর অপারেটর ও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথ বিজ্ঞাপন বা যৌথ প্রচার কর্মসূচি পরিচালনা ইত্যাদি।
(ii) পর্যটন মন্ত্রক ভারতে গ্রামীণ পর্যটনের বিকাশের লক্ষ্যে একটি 'জাতীয় কৌশল ও রূপরেখা' প্রণয়ন করেছে। এটি 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ। এই কৌশলগত নথিতে নিম্নোক্ত মূল স্তম্ভগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে:
(ক) গ্রামীণ পর্যটনের জন্য আদর্শ নীতি এবং সর্বোত্তম অনুশীলনসমূহ
(খ) গ্রামীণ পর্যটনের জন্য ডিজিটাল প্রযুক্তি ও প্ল্যাটফর্মসমূহ
(গ) গ্রামীণ পর্যটনের জন্য 'ক্লাস্টার' বা গুচ্ছ এলাকা গড়ে তোলা
(ঘ) গ্রামীণ পর্যটনের জন্য বিপণন সহায়তা
(ঙ) সংশ্লিষ্ট অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি
(চ) সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামো
এই 'জাতীয় কৌশল ও রূপরেখা'টি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলোর সঙ্গে বিনিময় করা হয়েছে।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247489)
ভিজিটরদের কাউন্টার : 3