প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভগবান মহাবীর জন্ম কল্যাণক উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পোস্ট করার দিনক্ষণ: 31 MAR 2026 10:34AM by PIB Agartala

নয়াদিল্লি: ৩১ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান মহাবীর জন্ম কল্যাণক উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“ভগবান মহাবীর জন্ম কল্যাণকের পবিত্র উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। ভগবান মহাবীরের জীবন ও শিক্ষা সত্য, অহিংসা ও করুণার পথকে আলোকিত করে। তাঁর আদর্শ আধ্যাত্মিক উত্তরণ ঘটায় যা আজও সমান প্রাসঙ্গিক। সাম্য ও দয়ার ওপর তিনি যে গুরুত্ব দিয়েছেন, তা সমাজের প্রতি আমাদের সম্মিলিত দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2247456) ভিজিটরদের কাউন্টার : 14
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English