সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

নালন্দায় উৎখনন এবং সংরক্ষণের কাজ

প্রকাশিত: 30 MAR 2026 1:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৬


কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে আজ জানিয়েছেন যে, নালন্দায় প্রত্নতাত্ত্বিক উৎখনন এবং সংরক্ষণের কাজের জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণকে যথেষ্ট পরিমাণে তহবিল এবং অন্যান্য সাহায্য করছে সরকার।  

স্থানীয় মানুষজন এই উৎখনন এবং সংরক্ষণের কাজের সঙ্গে যুক্ত। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে।

নালন্দা একটি জনপ্রিয় পর্যটন স্থল হয়ে ওঠেছে। প্রত্নতাত্ত্বিক উৎখনন, প্রাচীন কাঠামোগুলির সংরক্ষণ, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পরিবেশের উন্নতির ফলে স্মারকগুলি আরও ভালোভাবে তুলে ধরা যাচ্ছে দর্শকদের কাছে। দর্শকদের জন্য নানা সুবিধারও বন্দোবস্ত করা হয়েছে। ২০১৬-তে বিশ্ব ঐতিহ্য তালিকায় নালন্দাকে স্থান দিয়েছে ইউনেসকো ফলে এই স্থানের অসাধারণ আন্তর্জাতিক মূল্য বিবেচনা করেই এই কাজ করা হয়েছে।

অন্য একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সারা দেশে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের তত্ত্বাবধানে ৩,৬৮৬টি স্মারক স্থল আছে। তারমধ্যে কলকাতা সার্কেলে এই স্মারক স্থলের সংখ্যা ৮৬। কলকাতা সার্কেলে অনুমোদিত পদের সংখ্যা ১৩০। তারমধ্যে শূণ্যপদের সংখ্যা ২৬। টিকিট কেটে ঢুকতে হয় এমন স্মারক স্থলের সংখ্যা কলকাতা সার্কেলে দুটি। সেখানে দর্শনার্থীদের সংখ্যা ছিল ২০২২-২০২৩-এ ২ লক্ষ ৪ হাজার ৪১, ২০২৩-২০২৪ এ ২ লক্ষ ২০ হাজার ৩০৪, ২০২৪-২০২৫-এ ২ লক্ষ ১৬ হাজার ১৬৮, ২০২৫-২০২৬-এ (জানুয়ারি পর্যন্ত) ১ লক্ষ ৯৫ হাজার ৮৭০।  
কলকাতা সার্কেলের জন্য ২০২৩-২০২৪-এ বরাদ্দ হয়েছিল ৯.১০ কোটি টাকা, ব্যয় হয়েছিল ৯.১০ কোটি টাকা, ২০২৪-২০২৫-এ বরাদ্দ হয়েছিল ৬.০১ কোটি টাকা, ব্যয় হয়েছিল ৬.০১ কোটি টাকা, ২০২৫-২০২৬-এ (২৭/১/২০২৬ পর্যন্ত) বরাদ্দ হয়েছে ৪.৭৫ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ৩.৯২ কোটি টাকা।   

 

 SC/AP/AG


(রিলিজ আইডি: 2246845) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी