স্বরাষ্ট্র মন্ত্রক
জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ-র
प्रविष्टि तिथि:
27 MAR 2026 1:30PM by PIB Agartala
নয়াদিল্লি, মার্চ ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ, জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক্স বার্তায় অমিত শাহ বলেছেন ;
“পশ্চিম এশিয়া সঙ্কটের দরুণ সারা বিশ্বে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিয়েছে, সর্বত্রই জ্বালানির দাম বাড়ছে। এই সময়ে মোদি সরকার জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়ায় নাগরিকরা স্বস্তি পাবেন।
বহু দেশ ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানোর পথে হাঁটলেও মোদি সরকারের এই সিদ্ধান্ত তার নাগরিক-কেন্দ্রিক শাসন ও সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণের ধারাকে আবারও সামনে নিয়ে এলো। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাই।”
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2246742)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English