স্বরাষ্ট্র মন্ত্রক
আসাম রাইফেলসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
পোস্ট করার দিনক্ষণ:
24 MAR 2026 11:11AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসাম রাইফেলসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স হ্যান্ডলে শ্রী শাহ বলেছেন,
"আসাম রাইফেলসের সাহসী কর্মী এবং তাঁদের পরিবারবর্গকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাই। উত্তর-পূর্বে প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা আমাদের সীমান্তকে রক্ষা করেন। তাঁরা শৌর্য ও দেশাত্মবোধের প্রতীক। অন্যদিকে, মানবিক সহায়তার মাধ্যমে তাঁরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা গড়ে তুলছেন। দেশের সেবায় উৎসর্গীকৃত আসাম রাইফেলসের নির্ভীক কর্মীদের স্মরণ করছি।"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2244828)
ভিজিটরদের কাউন্টার : 2