রাষ্ট্রপতির সচিবালয়
ঈদ-উল-ফিতরের প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা
পোস্ট করার দিনক্ষণ:
20 MAR 2026 6:25PM by PIB Agartala
নয়া দিল্লি: ২০ মার্চ ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ঈদ-উল-ফিতরের প্রাক্কালে দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ঈদ-উল-ফিতরের এই পবিত্র ও শুভলগ্নে আমি সকল দেশবাসীকে—বিশেষ করে ভারত ও দেশের বাইরে বসবাসরত মুসলিম ভাই ও বোনদের—আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর উদযাপিত এই উৎসবটি আত্মসংযম, দানশীলতা এবং সুবিধাবঞ্চিতদের প্রতি সহানুভূতির বার্তা বহন করে। এটি প্রেম, ভ্রাতৃত্ববোধ, শান্তি এবং পারস্পরিক সম্প্রীতির বার্তাও প্রদান করে।
এই উৎসবটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের সকলের মঙ্গলের জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত। এই শুভ উপলক্ষে, আসুন আমরা অভাবী ও দুস্থদের সহায়তায় এগিয়ে আসা, সমাজে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং দেশের অগ্রগতিতে অবদান রাখার সংকল্প গ্রহণ করি।
রাষ্ট্রপতির পুরো ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026320831301.pdf
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243725)
ভিজিটরদের কাউন্টার : 12