প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বাহরাইনের রাজার সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

পোস্ট করার দিনক্ষণ: 20 MAR 2026 7:57PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ মার্চ ২০২৬

 

বাহরাইনের রাজা মাননীয় হামাদ বিন ইশা আল খলিফা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“বাহরাইনের রাজা মাননীয় হামাদ বিন ইশা আল খলিফার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঈদ-উল-ফিতর উপলক্ষে তাঁকে এবং বাহরাইনের মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছি।

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক খাদ্য, জ্বালানি এবং সারের সুরক্ষার ক্ষেত্রে বিরূপ প্রভাবের পরিপ্রেক্ষিতে শক্তি এবং নাগরিক পরিকাঠামোর ওপর আক্রমণের নিন্দা করেছি। অবাধ জাহাজ চলাচল সুনিশ্চিত করা এবং জাহাজ চলাচলের পথ উন্মুক্ত ও সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছি।

বাহরাইনে বসবাসরত ভারতীয়দের কল্যাণে ধারাবাহিকভাবে সহায়তার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানিয়েছি।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243718) ভিজিটরদের কাউন্টার : 12
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English