প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জল ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতের সামগ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা একটি নিবন্ধ শেয়ার করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 21 MAR 2026 4:29PM by PIB Agartala

নয়া দিল্লি: ২১ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জলশক্তি মন্ত্রকের মন্ত্রী শ্রী সি.আর. পাটিলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে জল-নিরাপদ ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে ভারতের সুসংহত রূপরেখা তুলে ধরা হয়েছে।

নিবন্ধটিতে আলোকপাত করা হয়েছে যে, জল ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি মূলত সংরক্ষণ, সম্পদের সুস্থায়ী ব্যবহার এবং সমাজের সক্রিয় অংশগ্রহণের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এতে আরও জোর দিয়ে বলা হয়েছে যে, জলশক্তি মন্ত্রক গঠনের মধ্য দিয়ে সারা দেশে সামগ্রিক ও সমন্বিত জল ব্যবস্থাপনার অভিমুখে এক নির্ণায়ক পরিবর্তনের সূচনা হয়েছে।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন :

"এই নিবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @CRPaatil জল ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতের সুসংহত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন; যেখানে সংরক্ষণ, সম্পদের টেকসই ব্যবহার এবং সমাজের অংশগ্রহণ — এই তিনটি বিষয় সম্মিলিতভাবে একটি জল-নিরাপদ ভবিষ্যতের অভিমুখে যাত্রাকে আরও শক্তিশালী করে তোলে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, জলশক্তি মন্ত্রক গঠনের মাধ্যমে দেশে সামগ্রিক জল ব্যবস্থাপনার অভিমুখে এক নির্ণায়ক পরিবর্তনের সূচনা হয়েছে।"

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243670) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English