স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘বিহার দিবস’ উপলক্ষে বিহারের সকল ভাই ও বোনকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 22 MAR 2026 10:17AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ মার্চ ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ 'বিহার দিবস' উপলক্ষে বিহারের ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 

এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মে করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং অনন্য শিল্পশৈলীর জন্য সুপরিচিত বিহার সর্বদা দেশকে সামাজিক ন্যায়বিচার ও বুদ্ধিবৃত্তিক জাগরণের পথে পথপ্রদর্শন করে এসেছে। তিনি বলেন, নালন্দা ও বিক্রমশীলার শিক্ষার গৌরবোজ্জ্বল ঐতিহ্য থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং জরুরি অবস্থা—ভারতের জাতি গঠনে প্রতিটি যুগে বিহার অমূল্য অবদান রেখেছে। শ্রী শাহ আরও বলেন যে, বর্তমানে বিহার তার বিশাল ঐতিহ্য ও পরম্পরাকে লালন করে উন্নতি ও অগ্রগতির নতুন নতুন নজির স্থাপন করছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2243666) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English