স্বরাষ্ট্র মন্ত্রক
উগাড়ি, গুড়ি পাড়োয়া, নভরেহ, সজিবু চেইরাওবা এবং চেতি চাঁদ উপলক্ষে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
পোস্ট করার দিনক্ষণ:
19 MAR 2026 12:14PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উগাড়ি, গুড়ি পাড়োয়া, নভরেহ, সজিবু চেইরাওবা এবং চেতি চাঁদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
একাধিক এক্স বার্তায় শ্রী অমিত শাহ বলেছেন,
“কর্ণাটকের মানুষকে উগাড়ির আন্তরিক শুভেচ্ছা। নববর্ষের এই উৎসব সবার জীবনে আনন্দ, ঐক্য ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।”
“তেলুগু মানুষজনকে পরাভব নমঃ সম্বাৎসরের পবিত্র উপলক্ষে আন্তরিক উগাড়ির শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও আনন্দ নিয়ে আসুক।”
“গুড়ি পাড়োয়ার পবিত্র উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। জয়, সমৃদ্ধি ও পবিত্রতার প্রতীক এই উৎসব প্রত্যেকের জীবনে নতুন স্ফূর্তি ও অসীম আনন্দ নিয়ে আসুক।”
“নভরেহর পবিত্র উপলক্ষে কাশ্মীরি পণ্ডিত ভাই-বোনেদের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে শান্তি, সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসুক।”
“মণিপুরের ভাই-বোনেদের সজিবু চেইরাওবা উপলক্ষে শুভেচ্ছা। নতুন বছর আমাদের সংস্কৃতির শিকড়কে আরও মজবুত করুক। সবার ওপরে আনন্দ ও সমৃদ্ধি বর্ষিত হোক।”
“ভগবান ঝুলেলালের জন্ম জয়ন্তী এবং চেতি চাঁদ উৎসব উপলক্ষে সিন্ধ্রি সম্প্রদায়ের ভাই-বোনেদের আন্তরিক শুভেচ্ছা। ভগবান ঝুলেলাল যে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন তা চিরকালীন প্রেরণার উৎস হয়ে থাকুক। সবার কল্যাণের জন্য আমি ভগবান ঝুলেলালের কাছে প্রার্থনা করি”
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2242796)
ভিজিটরদের কাউন্টার : 6