রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেলের নির্ণায়ক সুরক্ষা প্রয়াস ট্রেন দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমাতে সহায়ক হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 19 MAR 2026 2:18PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৯ মার্চ ২০২৬

 


ভারতীয় রেল সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সুরক্ষা প্রয়াসের সুবাদে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৪-১৫ সালে যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩৫টি, সেখানে ২০২৫ সালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা কমে মাত্র ১৪ হয়েছে। অর্থাৎ ট্রেন দুর্ঘটনার সংখ্যা ৯০ শতাংশ কমেছে।

২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল ১,৭১১। এতে ৯০৪ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ৩,১৫৫ জন। ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ পর্যন্ত ট্রেন দুর্ঘটনার সংখ্যা ৬৭৮। এতে প্রাণ হারিয়েছিলেন ৭৪৮ জন, আহত ২,০৮৭। ২০২৪-২৫ সালে দেশে ৩১টি ট্রেন দুর্ঘটনা হয়। ১৮ জন মারা যান, আহত হন ৯২ জন। ২০২৫-২৬ সালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪টি ট্রেন দুর্ঘটনা হয়েছে। এতে ১৬ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২৮ জন।

রেলের সুরক্ষার জন্য প্রতি বছরের বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। ২০১৩-১৪ সালে ট্রেন সুরক্ষা বাবদ বাজেট বরাদ্দ ছিল ৩৯,২০০ কোটি টাকা। ২০২২-২৩ সালে ৮৭,৩৩৬ কোটি, ২০২৩-২৪ সালে ১ লক্ষ ১ হাজার ৬৬২ কোটি, ২০২৪-২৫ সালে ১ লক্ষ ১৪ হাজার ২২ কোটি, ২০২৫-২৬ সালে ১ লক্ষ ১৭ হাজার ৬৯৩ কোটি এবং ২০২৬-২৭ সালে ১ লক্ষ ২০ হাজার ৩৮৯ কোটি এই বাবদ বরাদ্দ হয়েছে।

• কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম ৬,৬৬৫টি স্টেশনে চালু করা হয়েছে (২৮.০২.২০২৬ পর্যন্ত)।
• লেভেল ক্রসিংগুলির সুরক্ষা বাড়াতে ১০,১৫৩টি লেভেল ক্রসিং গেটে ইন্টারলকিং ব্যবস্থা চালু হয়েছে।
• ৬,৬৬৯টি স্টেশনে চালু হয়েছে কমপ্লিট ট্র্যাক সার্কিটিং ব্যবস্থা।
• ভারতীয় রেল দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। ২০২০ সালের জুলাই মাসে কবচ ব্যবস্থা হয়। দক্ষিণ মধ্য রেলের ১,৪৬৫ রুট কিলোমিটারে কবচ-এর ৩.২ সংস্করণ চালু হয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই কবচ ৪.০-র অনুমোদন দেওয়া হয়েছে। এটি বর্তমানে দিল্লি-মুম্বাই ও দিল্লি–হাওড়ার মত ব্যস্ত রুটে সফলভাবে কাজ করছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2242794) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English