সহযোগ মন্ত্রক
বহু রাজ্যভিত্তিক সমবায় সোসাইটিতে (এমএসসিএস) প্রতারণামূলক কাজকর্ম প্রতিরোধে ব্যবস্থা
প্রকাশিত:
18 MAR 2026 5:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মার্চ, ২০২৬
মাল্টি স্টেট বা বহু রাজ্য ভিত্তিক সমবায় সোসাইটির সংশোধনী আইন ২০২৩-এ বিজ্ঞপ্তি আকারে ০৩.০৮.২০২৩ এবং ০৪.০৮.২০২৩ প্রকাশিত হয়। এর উদ্দেশ্য হল এই বহু রাজ্য ভিত্তিক সমবায় সোসাইটি (ব্যাঙ্ক সহ)তে স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা এবং পরিচালনগত দক্ষতার প্রসার ঘটানো। চলতি আইনগুলিকে কাজে লাগিয়ে সেই সঙ্গে ৯৭ তম সংবিধান সংশোধনী সংস্থানকে যুক্ত করে বহু রাজ্যভিত্তিক সমবায় সোসাইটিগুলিকে প্রতারণামূলক কাজকর্ম প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। এছাড়া এই সমবায় সোসইটিগুলি যাতে নিয়মমাফিক চলতে পারে সেইদিকে তাকিয়ে আর্থিক অনিয়মের গতিরোধ করতে সমবায় সোসাইটিগুলিতে নিয়মিত নির্বাচনের কথা বলা হয়েছে। সেই সঙ্গে সদস্যদের নানান অভিযোগ দূরীকরণে কেন্দ্রীয় সরকার মনোনীত সমবায় ভিত্তিক ন্যায়পাল নিয়োগ করতে হবে। স্বচ্ছতা বিধানের লক্ষ্যে এই বহু রাজ্যভিত্তিক সমবায় সোসাইটিগুলি যাতে তাদের সদস্যদের নিয়মিত প্রয়োজনীয় তথ্য প্রদান করে, তা নিশ্চিত করতে তথ্য আধিকারিক নিয়োগের কথাও বলা হয়েছে।
এই স্বচ্ছতা প্রতিবিধানের দিকে তাকিয়ে জাতীয় স্তরে বহু রাজ্যভিত্তিক সমবায় সোসাইটির অডিট রিপোর্ট সংসদে জমা করতে হবে। কোনওরকম আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সেন্ট্রাল রেজিস্ট্রার তদন্ত করবে। সেইসঙ্গে মিথ্যা ও ভুয়ো কোনও তথ্য সাবুদ জমা দিয়ে যদি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে শুনানির সুযোগ দেওয়ার পর এই জাতীয় সমবায় সোসাইটিকে গুটিয়ে দেওয়ারও সংস্থান রয়েছে। এই জাতীয় সমবায় সোসাইটিতে যৌথ স্বার্থের পরিপন্থী কোনও কাজে যুক্ত সদস্যকে প্রয়োজনে এক থেকে তিন বছর পর্যন্ত বহিষ্কারও করা যেতে পারে। এছাড়াও এই সমবায় সোসাইটির সম্পদ যাতে কেবল মুষ্টিমেয় কিছু ব্যক্তির স্বার্থপূরণ না করে সেই দিকে তাকিয়ে তারা যদি কোনও রকম এই জাতীয় সমবায় সোসাইটি গড়ে তোলার চেষ্টা করে তাহলে তা স্বীকৃতি পাবে না।
প্রাথমিক পর্যায়ে যাতে বেআইনি আর্থিক কাজকর্ম শনাক্ত করা যায় সেজন্য বিশেষ নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল রেজিস্ট্রার মনোনীত অডিটরদেরকে দিয়ে অডিট করানো যাতে করে সত্ত্বর সংশোধনাত্মক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় তার সংস্থান রাখা হয়েছে।
বহু রাজ্য ভিত্তিক সমবায় সোসাইটি আইন ২০০২ –এ সেকশন ৭০-তে সংস্থান রয়েছে যে প্রত্যেক বার্ষিক সাধারণ সভার বৈঠকে একজন অডিটর বা অনেক জন অডিটরকে প্রয়োজনে নিয়োগ করা হয়। এই অডিটর নিয়োগ সেন্ট্রাল রেজিস্ট্রার মনোনিত প্যানেল থেকেই করতে হবে। আর্থিক বর্ষ শেষের ৬ মাসের মধ্যে অডিটরকে অডিট রিপোর্ট জমা দিতে হবে।
রাজ্যসভায় এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।
SC/AB/SG
(রিলিজ আইডি: 2242534)
ভিজিটরের কাউন্টার : 4