পঞ্চায়েতি রাজ মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বামীত্ব প্রকল্পের মাধ্যমে ত্রিপুরায় ৮৯৩ গ্রামে ৫ লক্ষ ৭১ হাজার ৭৮৩টি সম্পত্তি কার্ড বিলি করা হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 18 MAR 2026 3:00PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬: স্বামীত্ব প্রকল্পের অধীনে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত মোট লক্ষ্যমাত্রা ৩.৪৪ লক্ষ গ্রামের মধ্যে ৩.২৯ লক্ষ গ্রামে ড্রোন জরিপ সম্পন্ন হয়েছে। ১.৮৭ লক্ষ গ্রামের জন্য ৩.১০ কোটি সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে এবং ২.৬৫ কোটি সম্পত্তি কার্ড বিতরণ করা হয়েছে। উত্তর প্রদেশে ১.১৫ কোটি সম্পত্তি কার্ড প্রস্তুত এবং ১.০১ কোটি সম্পত্তি কার্ড বিতরণ করা হয়েছে।

ড্রোন জরিপ এবং মানচিত্র প্রস্তুতির জন্য পঞ্চায়েতি রাজ মন্ত্রক সার্ভে অফ ইন্ডিয়া কে অর্থ প্রদান করে। পরবর্তী কার্যক্রম যেমন গ্রাউন্ড ট্রুথিং, সম্পত্তি কার্ড প্রস্তুতি ও বিতরণ এসব কাজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পন্ন করে। প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সময়মতো সম্পন্ন করার জন্য পঞ্চায়েতি রাজ মন্ত্রক নিয়মিতভাবে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে সমন্বয় রাখছে।

স্বামীত্ব প্রকল্পের লক্ষ্য হলো ড্রোন জরিপ এবং ক্রমাগত কার্যকর রেফারেন্স স্টেশন  প্রযুক্তির মাধ্যমে গ্রামগুলির আবাসিক (আবাদি) এলাকার উচ্চ নির্ভুল মানচিত্র তৈরি করা। এই নির্ভুল মানচিত্র সম্পত্তির সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ কমাতে সাহায্য করে এবং মালিকানার নথি  তৈরি করে। এছাড়া, স্বচ্ছ গ্রাউন্ড যাচাই ও বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মালিকানার নথি ন্যায্য ও সঠিকভাবে চূড়ান্ত করা হয়। 

পঞ্চায়েতি রাজ মন্ত্রক উপভোক্তাদের সংখ্যা লিঙ্গভিত্তিকভাবে সংরক্ষণ করে না। তবে, কিছু রাজ্য যেমন মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, মিজোরাম, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, পুদুচেরি, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলিতে সম্পত্তি কার্ডে নারীদের সহ-মালিকানার ব্যবস্থা রাখা হয়েছে। 

স্বামীত্ব প্রকল্পে ত্রিপুরার ক্ষেত্রে গ্রামের লক্ষ্যমাত্রা অর্থাৎ বিজ্ঞাপিত গ্রাম ৮৯৮টি। ড্রোন উড়ানোর মাধ্যমে সম্পত্তি কার্ড প্রস্তুতির জন্য গ্রামের সংখ্যা ৮৯৩ টি। ত্রিপুরার ক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ ৭১ হাজার ৭৮৩ টি সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে সবকটি সম্পত্তি কার্ডই বন্টন করা হয়ে গেছে।

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ রাজ্য সভায় এই তথ্য জানান। 

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241871) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English